1. admin@sanataninews24.com : admin :
       
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট ডিআইজিসহ ছয় পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি, পুনঃতদন্তের নির্দেশ মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড

চট্টগ্রামে আইএসপি প্রতিষ্ঠানে ভাঙচুর, ৩৫ লাখ টাকা লুটের অভিযোগ

  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৩৪ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরে এককালীন ২ কোটি টাকা এবং মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে তা না পেয়ে একটি ইন্টারনেট সেবাদানকারী (আইএসপি) প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও ৩৫ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে।

সোমবার (১৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে নগরের চকবাজার থানার চন্দনপুরা–বাকলিয়া এক্সেস সড়কে অবস্থিত ডিজিটাল ডট নেট (ডিডিএন) কার্যালয়ে এ ঘটনা ঘটে।

প্রতিষ্ঠানটির মালিক আদিল বিন মামুন অভিযোগ করেন, ঘটনার দুই দিন আগে বিদেশি একটি নম্বর থেকে মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন পরিচয়ে ফোন করে তাকে চাঁদা দাবি করা হয়। ফোনে বলা হয়, “ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ। এখন থেকে ব্যবসা আমরা করব।” তিনি দাবি করেন, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তাদের প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে।

প্রতিষ্ঠানটির সিসিটিভি ফুটেজে দেখা যায়, ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল অফিসে প্রবেশ করে কম্পিউটার, আসবাবপত্র ও মোবাইল ফোন ভাঙচুর করে। এ সময় কর্মচারীদের বেতনের জন্য অফিসে রাখা ৩৫ লাখ টাকা লুট করে নিয়ে যায় বলে জানান প্রতিষ্ঠানের পরিচালক রিদোয়ানুল কবির।

এ বিষয়ে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন বলেন, হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারীরা এ হামলার সঙ্গে জড়িত থাকতে পারে।

পুলিশ জানায়, মোবারক হোসেন ওরফে ইমন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাসিন্দা। হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ সাতটি মামলার আসামি তিনি। পুলিশের দাবি, বর্তমানে তিনি বিদেশে অবস্থান করে পলাতক সন্ত্রাসী বড় সাজ্জাদের পক্ষে চট্টগ্রামে একটি অপরাধচক্র পরিচালনায় নেতৃত্ব দিচ্ছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host