1. admin@sanataninews24.com : admin :
       
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট ডিআইজিসহ ছয় পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি, পুনঃতদন্তের নির্দেশ মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড

ঢাবিতে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলের পাশে আন্দোলনে এইচএসসি পরীক্ষার্থীরা

  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ২৪ বার পড়েছেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে অবস্থান নিয়েছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে সায়েন্সল্যাবে আন্দোলন শুরুর পর ক্যাম্পাসে আসেন তারা। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বিপুল সদস্য পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। আশপাশে ছাত্রদলের নেতাকর্মীরাও রয়েছেন।

এর আগে তরুণদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও উদ্যোক্তা সম্ভাবনাকে জাতীয় উন্নয়নের মূলধারায় যুক্ত করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

অনুষ্ঠান চলাকালেই চলমান দুর্যোগ, টানা বৃষ্টিপাত ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা অব্যাহত রাখায় শিক্ষার্থীদের ভোগান্তি ও দুর্ঘটনার প্রতিবাদে প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে শিক্ষা ভবন ঘেরাও করতে রওনা হন উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১৪ জুলাই) বেলা পৌনে ১ টার দিকে সাইন্সল্যাব থেকে বিক্ষোভ নিয়ে শিক্ষাভবনের পথে ছিলেন শিক্ষার্থীরা।

এ সময় বিক্ষোভটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্ত্বরে পৌছালে বাধা দেয় পুলিশ। সেখানেই বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় বিপুল পুলিশ সদস্য তাদের ঘিরে রাখে। একপর্যায়ে পুলিশের সঙ্গে কিছু শিক্ষার্থীর ধস্তাধস্তিও হয়েছে।

পাশেই সিনেট ভবনের অনুষ্ঠানে রয়েছেন প্রধানমন্ত্রী। এক পর্যায়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে এসে তাদের সঙ্গে কথা বলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host