1. admin@sanataninews24.com : admin :
       
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট ডিআইজিসহ ছয় পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি, পুনঃতদন্তের নির্দেশ মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে যশোরে মানববন্ধন

  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ২৮ বার পড়েছেন

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়া এবং ত্রুটিপূর্ণ প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার অভিযোগে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে যশোরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন একঝাঁক এইচএসসি পরীক্ষার্থী। মঙ্গলবার দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নেন। বিক্ষোভে তারা শিক্ষাব্যবস্থার বিভিন্ন অসঙ্গতির প্রতিবাদ জানিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

বিক্ষোভকারীরা বলেন, টানা বৈরী আবহাওয়া, বন্যা ও জলাবদ্ধতার কারণে অনেক পরীক্ষার্থী সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে চরম দুর্ভোগের শিকার হয়েছেন। এমন পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত না করে নির্ধারিত সময়েই পরীক্ষা নেওয়ায় শিক্ষার্থীরা মানসিক চাপ ও ভোগান্তির মধ্যে পড়েছেন। এ ছাড়া কয়েকটি বিষয়ের প্রশ্নপত্রে ভুল ও অসঙ্গতি থাকায় পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও অভিযোগ করেন তারা।

শিক্ষার্থীদের দাবি, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পরীক্ষা গ্রহণ এবং প্রশ্নপত্র প্রণয়নে দায়িত্বে অবহেলার বিষয়ে যথাযথ তদন্ত করতে হবে। একই সঙ্গে এসব ঘটনার দায় স্বীকার করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান তারা।

আন্দোলনকারীরা জানান, ‘শিক্ষার্থী ঐক্য’ নামে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক একটি প্ল্যাটফর্মের মাধ্যমে তারা সংগঠিত হয়েছেন। সেখান থেকেই দেশব্যাপী শান্তিপূর্ণ আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এরই অংশ হিসেবে যশোরসহ দেশের বিভিন্ন স্থানে পরীক্ষার্থীরা প্রতিবাদ কর্মসূচি পালন করছেন বলে তারা জানান।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড বহন করেন এবং শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে স্লোগান দেন। পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host