1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
চাঁনখারপুুলের মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার বান্দরবানে শিশু শ্লীলতাহানির অভিযোগে চিকিৎসক মানিক কুমার নাথ আটক যশোরের ৪৩টি স্থানে চেকপোস্ট বসিয়ে ১৭শ’ গাড়ি তল্লাশি কিশোর গ্যাংয়ের তিন সদস্য ও ৪৩টি মোটরসাইকেল আটক যশোরে গভীর রাতে হিন্দু বাড়িতে চাঁদা দাবির অভিযোগ ৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট

বান্দরবানে কমছে সাংগু-মাতামুহুরী নদীর পানি, স্বাভাবিক হচ্ছে যান চলাচল

  • প্রকাশিত সময় সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৩০ বার পড়েছেন

টানা কয়েক দিনের ভারী বৃষ্টিপাত শেষে রোববার (১২ জুলাই) রাত থেকে ভারী বৃষ্টিপাত কম হওয়ায় বান্দরবান জেলার সাংগু আর মাতামুহুরী নদীর পানি কমতে শুরু করেছে। নদীর পানি কমার কারণে জেলার বিভিন্ন এলাকা থেকে পানি নেমে যাচ্ছে ধীরে ধীরে।
পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, সোমবার (১৩ জুলাই) সকাল থেকে বান্দরবানের সাংগু আর মাতামুহুরী নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় (সকাল ৯টা পর্যন্ত) বান্দরবানে ১১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে ঘর-বাড়ি ও প্রতিষ্ঠান থেকে জমে থাকা পানি নেমে যাচ্ছে। এখন ঘরবাড়ি-প্রতিষ্ঠানের কাদা পরিষ্কার করছেন মানুষ।

ভিজে যাওয়া আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পরিষ্কার ও শুকানোর চেষ্টা চলছে। আর নষ্ট হয়ে যাওয়া মালামাল মেরামতের চেষ্টা করছেন বাসিন্দারা।
রাস্তায় জমা পানি কমে যাওয়ায় বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম ও কক্সবাজারে সরাসরি বাস সার্ভিস ধীরে ধীরে চালু হচ্ছে। তবে রাঙ্গামাটি রুটের একটি সেতুর সংযোগ সড়ক পানির তোড়ে ভেঙে যাওয়ায় বান্দরবানের সঙ্গে রাঙ্গামাটির সড়ক যোগাযোগ এখনো বন্ধ রয়েছে।

এদিকে টানা বৃষ্টিতে বান্দরবানে এ পর্যন্ত পাহাড় ধসে পাঁচজন এবং পানিতে ভেসে গিয়ে একজন মারা গেছেন।

জেলার সাতটি উপজেলায় এখনো ২২০টি আশ্রয়কেন্দ্র চালু রেখেছে প্রশাসন।

বান্দরবান পৌরসভার প্রশাসক এস এম মনজুরুল হক জানান, বান্দরবানের পরিস্থিতি অনেকটাই উন্নতি হচ্ছে। যারা এখনো আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন, তাদের বিশুদ্ধ পানি ও রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host