1. admin@sanataninews24.com : admin :
       
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
গৃহবধূকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে আটক ৩ ফরিদপুরে আরেক ভূমি কর্মকর্তার ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল রাজধানীতে কলেজছাত্রকে এলোপাতাড়ি গুলি যশোরে র‌্যাব-পুলিশের পৃথক অভিযান, ইয়াবা-গাঁজা- দেশীয় অস্ত্রসহ আটক ৯ ফের জাতীয় পুরস্কার অর্জন চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রেমিকাকে ধর্ষণের পর হত্যা: ফটোগ্রাফার নামিমসহ ৩ জনের বিরুদ্ধে মামলা কোটালীপাড়ায় তুষার গাইন গ্রেফতার: নিরপেক্ষ তদন্ত ও মুক্তির দাবি অগ্নিসংযোগের দুই বছর পরেও পুরোপুরি চালু হয়নি খুলনা বেতার চিকিৎসককে বাবায় ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না কোলের শিশু মাগুরায় অপহরণের দুই ঘণ্টার মধ্যে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী উদ্ধার

আশ্রয়ণ প্রকল্পের হিন্দু নারীকে দা দিয়ে কুপিয়ে আহতের অভিযোগ, প্রাণনাশের হুমকির দাবি

  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ২৫ বার পড়েছেন

ফেনী সদর উপজেলার কাজিরবাগ আশ্রয়ণ প্রকল্পে সরকারি লিজ নেওয়া জমির কলাগাছ কাটাকে কেন্দ্র করে এক হিন্দু নারীকে দা দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রাণনাশের হুমকির অভিযোগ এনে ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।

অভিযোগকারী শিল্পী কুরি (৪৪) জানান, তিনি সরকারের অর্পিত সম্পত্তির লিজ নিয়ে ওই জমিতে কলাগাছসহ বিভিন্ন গাছপালা রোপণ করেছিলেন। গত ৭ জুলাই ২০২৬, সকাল প্রায় ১১টার দিকে অভিযুক্ত ফাতেমা আক্তার (৭৮) জোরপূর্বক তার লাগানো কলাগাছ কেটে কলা নিয়ে যাওয়ার চেষ্টা করেন।

শিল্পী কুরির অভিযোগ, এ সময় তিনি বাধা দিলে অভিযুক্ত তার হাতে থাকা দা দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। পরে আহত অবস্থায় তাকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের রেজিস্ট্রেশন নম্বর ২৫৫৬৫ বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর দাবি, অভিযুক্ত ওই জমিকে নিজের দাবি করে বলেন, সেখানে তাদের কোনো অধিকার নেই এবং ভবিষ্যতে সেখানে গেলে পরিণতি ভোগ করতে হবে। এছাড়া থানায় অভিযোগ করলে পুরো পরিবারকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলেও কোনো সমাধান হয়নি। অভিযুক্তরা আইন-কানুনের তোয়াক্কা করেন না বলেও অভিযোগ করেন ভুক্তভোগী।

এ ঘটনার পর নিজ ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন শিল্পী কুরি। তিনি অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে ফেনী মডেল থানার পক্ষ থেকে অভিযোগ গ্রহণের পর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host