1. admin@sanataninews24.com : admin :
       
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
ধর্মীয় বিশ্বাস অপব্যবহারের বিরুদ্ধে হুঁশিয়ারি তথ্যমন্ত্রীর, বললেন— ‘আগে ধর্মব্যবসায়ীদের চিনুন’ রাজধানীতে হোস্টেল থেকে নার্সিং শিক্ষার্থী পিংকি বিশ্বাসের ঝুলন্ত মরদেহ উদ্ধার চট্টগ্রামের লোহাগাড়ায় মন্দিরের পুকুর থেকে অরুণ জলদাসের মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর পোস্ট ‘উধাও’, ছড়াল বিকৃত ভিডিয়ো! মেটা ইন্ডিয়া প্রধানের বিরুদ্ধে এফআইআর, চাপে ফেসবুক নাসীরুদ্দীন-সারজিসসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দুই বছরেও সংস্কার হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষতিগ্রস্ত ভাস্কর্য পূর্বঘোষণা ছাড়াই চন্দ্রনাথ ধাম পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার আই আইটিতে ভর্তির সুযোগ না পেয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক করলেন ভারতীয় শিক্ষার্থী রিটার্ন দাখিলের নিয়ম বদল: রাজস্ব আদায়ে নতুন চ্যালেঞ্জে এনবিআর যৌন হয়রানির অভিযোগে খুবি শিক্ষককে চাকরিচ্যুত

যশোরে বাঁশঝাড়ে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ২৯ বার পড়েছেন

যশোরের সদর উপজেলার নারাংগালী গ্রামে একটি বাঁশঝাড় থেকে হামিদ বিশ্বাস (৬০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৮ জুলাই) সকালে যশোর সদর উপজেলার নারাংগালী উত্তরপাড়া গ্রামের জনৈক অজিবরের বাঁশঝাড়ে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত ব্যক্তি নারাংগালী উত্তরপাড়া গ্রামের মৃত জনাব আলী বিশ্বাসের ছেলে হামিদ বিশ্বাস। প্রাথমিক তথ্যমতে, ফজরের নামাজের পর থেকে সকাল সাড়ে ১১টার মধ্যে কোনো এক সময় তিনি বাঁশঝাড়ে গিয়ে নিজের ব্যবহৃত গামছা দিয়ে বাঁশের সঙ্গে গলায় ফাঁস নেন।

স্থানীয় লোকজন বাঁশের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পরে পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

কোতোয়ালী থানা পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host