1. admin@sanataninews24.com : admin :
       
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট ডিআইজিসহ ছয় পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি, পুনঃতদন্তের নির্দেশ মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড

জাতীয় সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবস উদযাপনের প্রতিবাদে যশোরে সিপিবির বিক্ষোভ

  • প্রকাশিত সময় বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৩৮ বার পড়েছেন

যশোর, ৮ জুলাই: বাংলাদেশের জাতীয় সংসদ প্রাঙ্গণে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), যশোর জেলা কমিটি।

বুধবার (৮ জুলাই) দুপুরে যশোর শহরের ভৈরব চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি যশোর জেলা কমিটির সদস্য গোলাম মোস্তফা মন্টু এবং সঞ্চালনা করেন মুহিবুল্লাহ মুহিব।

সমাবেশে বক্তব্য দেন সিপিবি যশোর জেলা কমিটির সভাপতি মাহবুবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক ইঞ্জি. আবু হাসান, আমিনুর রহমান হীরু, অ্যাডভোকেট আবুল হোসেন, রাশেদ খানসহ জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ চলাকালে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানি সামরিক সরকারের প্রতি সমর্থন জানিয়েছিল এবং বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। সেই ঐতিহাসিক প্রেক্ষাপটে জাতীয় সংসদ প্রাঙ্গণে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপনকে তারা মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি অসম্মানজনক এবং জাতীয় মর্যাদার পরিপন্থী বলে অভিহিত করেন।

তারা আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে জাতীয় স্বার্থ ও মর্যাদা রক্ষায় সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চিত্রা মোড়ে গিয়ে শেষ হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host