1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
চাঁনখারপুুলের মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার বান্দরবানে শিশু শ্লীলতাহানির অভিযোগে চিকিৎসক মানিক কুমার নাথ আটক যশোরের ৪৩টি স্থানে চেকপোস্ট বসিয়ে ১৭শ’ গাড়ি তল্লাশি কিশোর গ্যাংয়ের তিন সদস্য ও ৪৩টি মোটরসাইকেল আটক যশোরে গভীর রাতে হিন্দু বাড়িতে চাঁদা দাবির অভিযোগ ৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট

বাগেরহাটে স্ত্রীর স্বীকৃতির দাবিতে এমবিবিএস চিকিৎসকের বাড়ির সামনে অনশনে ইন্টার্ন চিকিৎসক

  • প্রকাশিত সময় বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ২৯ বার পড়েছেন

বাগেরহাট, ৮ জুলাই: বাগেরহাটের ফকিরহাট উপজেলায় স্বামীর সংসারে ফিরে যাওয়া ও স্ত্রীর স্বীকৃতির দাবিতে এক এমবিবিএস (ইন্টার্ন) চিকিৎসক স্বামীর বাড়ির সামনে অবস্থান নিয়ে অনশন শুরু করেছেন।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে উপজেলার পুটিয়া এলাকায় এমবিবিএস চিকিৎসক ডা. শতদল মন্ডলের বাড়ির সামনে অনশন কর্মসূচি শুরু করেন তার স্ত্রী দাবি করা এমবিবিএস (ইন্টার্ন) চিকিৎসক ডা. বন্যা মজুমদার। এ সময় তার সঙ্গে তার মা উপস্থিত ছিলেন।

ডা. বন্যা মজুমদারের অভিযোগ, তার স্বামী ডা. শতদল মন্ডলের সঙ্গে তার আপন বৌদির পরকীয়া সম্পর্ক রয়েছে। বিষয়টি জানতে পারার পর থেকেই তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হয় এবং বিয়ের সময় পাওয়া স্বর্ণালংকারসহ অন্যান্য জিনিসপত্র রেখে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।

তিনি বলেন, তিনি কোনো সংঘাত চান না; বরং আলোচনার মাধ্যমে সমস্যার সুষ্ঠু সমাধান করে স্বামীর সঙ্গে পুনরায় সংসার করতে চান। দাবি আদায় না হওয়া পর্যন্ত তিনি স্বামীর বাড়ির সামনে অবস্থান ও অনশন কর্মসূচি চালিয়ে যাবেন বলেও জানান।

স্থানীয় একাধিক বাসিন্দার দাবি, ডা. বন্যার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ প্রচার করা হলেও তাদের জানা মতে সেসব অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তাদের অভিযোগ, মেয়ের পরিবার আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় তার সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে।

অন্যদিকে, অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডা. শতদল মন্ডল বলেন, “আমার স্ত্রী অনশনে বসেছে, বিষয়টি আমি জানি না। এছাড়া তাকে আমি আইনি নোটিশ পাঠিয়েছি। আমার আইনজীবীর পরামর্শে এ বিষয়ে গণমাধ্যমে আর কোনো মন্তব্য করতে পারছি না।”

স্থানীয় ইউপি সদস্য কালিপদ বিশ্বাস জানান, বিয়ের পর থেকেই ডা. বন্যা মজুমদারকে নিয়ে বিভিন্ন অভিযোগ তোলা হয়। বিষয়টি নিয়ে একাধিকবার সামাজিকভাবে সালিসের উদ্যোগ নেওয়া হলেও কোনো সমাধান হয়নি। তিনি বলেন, সবকিছু যাচাই-বাছাই করেই শতদল মন্ডলের সঙ্গে বন্যা মজুমদারের বিয়ে সম্পন্ন হয়েছিল।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host