1. admin@sanataninews24.com : admin :
       
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
রাবিপ্রবির বহিষ্কৃত ছাত্রদল নেতার বিরুদ্ধে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ডিএমপির তিন সহকারী পুলিশ কমিশনারকে বদলি নেই ডাক্তার, বিল ২ লাখ: শিশুর মৃত্যুর পর স্বজনের আহাজারি সুনামগঞ্জে নৌকাবাইচ ঘিরে উত্তেজনা, বন্ধের দাবি প্যানেল চেয়ারম্যানের অসুস্থ স্ত্রীকে কোলে নিয়ে বৃদ্ধের আহাজারি, ‘খাবার দাও আল্লাহ’ চলন্ত ফেরি থেকে নদীতে পড়ে ট্রলার মাঝি নিখোঁজ আদাবরে খণ্ড-বিখণ্ড লাশ, অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৮ সড়ক দুর্ঘটনায় মুছে গেল বিয়ের আনন্দ, কনের ভাই-বোনসহ নিহত ৪

রাতে বিশ্বকাপ খেলা দেখেছিলেন, ভোরে মিলল রক্তাক্ত মরদেহ

  • প্রকাশিত সময় সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৪২ বার পড়েছেন

চাঁদপুরের মতলব-বাবুরহাট পেন্নাই সড়কের ডাকঘর এলাকায় রাস্তার পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩৫) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৬ জুলাই) ভোরে মতলব দক্ষিণ উপজেলার ডাকঘর এলাকা ও সদর উপজেলার ধনপর্দী সীমানার সাদ্দাম সেতু সংলগ্ন সড়কের পশ্চিম পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোরে সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা-৯৯৯ নম্বরে ফোন দেন। খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর একটি দল দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। পরে পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের পরনে জিনসের প্যান্ট ও কালো রঙের টি-শার্ট ছিল। তবে তার সঙ্গে পরিচয় জানার মতো কোনো জিনিসপত্র পাওয়া যায়নি।

মুন্সীরহাট বাজারের ব্যবসায়ী শরীফ হোসেন জানান, গত রাতে মুন্সীরহাট বাজার বাসস্ট্যান্ডে প্রজেক্টরের মাধ্যমে বিশ্বকাপ খেলা দেখার সময় এই লোকটিকে বাজারের ব্রিজে বসে থাকতে দেখেছিলাম। পরিচয় জানতে চাইলে তিনি শুধু বলেছিলেন যে দিনমজুরের (লেবার) কাজ করেন, তবে বিস্তারিত ঠিকানা কিছু বলেননি।

এ বিষয়ে চাঁদপুর পিবিআই-এর পরিদর্শক (ইন্সপেক্টর) তরুণ কান্তি দে জানান, মরদেহের পরিচয় শনাক্তের জন্য দুই হাতের আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি সড়ক দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখা হচ্ছে। এই বিষয়ে চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host