1. admin@sanataninews24.com : admin :
       
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
চাঁনখারপুুলের মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার বান্দরবানে শিশু শ্লীলতাহানির অভিযোগে চিকিৎসক মানিক কুমার নাথ আটক যশোরের ৪৩টি স্থানে চেকপোস্ট বসিয়ে ১৭শ’ গাড়ি তল্লাশি কিশোর গ্যাংয়ের তিন সদস্য ও ৪৩টি মোটরসাইকেল আটক যশোরে গভীর রাতে হিন্দু বাড়িতে চাঁদা দাবির অভিযোগ ৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমারে ব্রাজিল

  • প্রকাশিত সময় সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৪২ বার পড়েছেন

২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নেইমার জুনিয়র। ব্রাজিলের শীর্ষ সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, নরওয়ের বিপক্ষে শেষ ষোলো থেকে বিদায়ের পরই সেলেসাওর জার্সিতে নিজের অধ্যায়ের ইতি টানার সিদ্ধান্ত জানিয়েছেন এই তারকা ফরোয়ার্ড।

ম্যাচ শেষে আবেগঘন কণ্ঠে ব্রাজিলিয়ান তারকা বলেন, ‘আমি চেষ্টা করেছি। নিজের সর্বোচ্চটাই দিয়েছি। এই মেটলাইফ স্টেডিয়ামেই আমার পথচলা শুরু হয়েছিল, আর এখানেই শেষ হলো। এখন সব শেষ।’

এর মধ্য দিয়ে ব্রাজিল জাতীয় দলের জার্সিতে নেইমারের দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি ঘটল।

২০১০ সালে ব্রাজিলের জার্সিতে অভিষেক হয় নেইমারের। ব্রাজিল জাতীয় দলের হয়ে সর্বাধিক ৮০টি গোলের মালিক তিনি; রয়েছে ৪টি হ্যাটট্রিকও। প্রতিপক্ষ হিসেবে জাপানের বিপক্ষে সর্বোচ্চ ৯টি গোল করেছেন নেইমার। ব্রাজিলের হয়ে জিতেছেন ফিফা কনফেডারেশন কাপ, ও অলিম্পিক স্বর্ণপদক।

উল্লেখ্য, আর্লিং হলান্ডের জোড়া গোলে ২০২৬ বিশ্বকাপের অন্যতম বড় অঘটনের জন্ম দিয়েছে নরওয়ে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে নর্ডিক দেশটি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host