1. admin@sanataninews24.com : admin :
       
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
গৃহবধূকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে আটক ৩ ফরিদপুরে আরেক ভূমি কর্মকর্তার ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল রাজধানীতে কলেজছাত্রকে এলোপাতাড়ি গুলি যশোরে র‌্যাব-পুলিশের পৃথক অভিযান, ইয়াবা-গাঁজা- দেশীয় অস্ত্রসহ আটক ৯ ফের জাতীয় পুরস্কার অর্জন চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রেমিকাকে ধর্ষণের পর হত্যা: ফটোগ্রাফার নামিমসহ ৩ জনের বিরুদ্ধে মামলা কোটালীপাড়ায় তুষার গাইন গ্রেফতার: নিরপেক্ষ তদন্ত ও মুক্তির দাবি অগ্নিসংযোগের দুই বছর পরেও পুরোপুরি চালু হয়নি খুলনা বেতার চিকিৎসককে বাবায় ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না কোলের শিশু মাগুরায় অপহরণের দুই ঘণ্টার মধ্যে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী উদ্ধার

খুলনায় ভ্যানচালক সমীর ভট্টকে গলা কেটে হত্যা, তদন্তে পুলিশ

  • প্রকাশিত সময় রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৩৭ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: খুলনা জেলার দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের মোল্লাডাঙা এলাকায় সমীর ভট্ট (৪০) নামে এক ভ্যানচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৪ জুলাই) রাত প্রায় ৯টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত সমীর ভট্ট দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের কেটলা গ্রামের রবিন ভট্টের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে সমীর ভট্ট কয়েকজন যাত্রীকে নিয়ে মোল্লাডাঙা সড়ক দিয়ে বারাসাতের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে যাত্রীবেশী দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে গুরুতর জখম করে সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়।

পরে তার গোঙানির শব্দ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান এবং তাকে উদ্ধার করার চেষ্টা করেন। তবে অতিরিক্ত রক্তক্ষরণ ও গুরুতর আঘাতের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনাস্থল থেকে কিছু দূরে নিহতের ভ্যানটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ভ্যান ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে দুর্বৃত্তরা সমীর ভট্টকে হত্যা করে থাকতে পারে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে।

ঘটনার পর এলাকাজুড়ে শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে। তদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host