1. admin@sanataninews24.com : admin :
       
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
রিটার্ন দাখিলের নিয়ম বদল: রাজস্ব আদায়ে নতুন চ্যালেঞ্জে এনবিআর যৌন হয়রানির অভিযোগে খুবি শিক্ষককে চাকরিচ্যুত আগস্টের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ টয়লেটের ট্যাংক থেকে স্কুলশিক্ষিকা গীতা রানীর লাশ উদ্ধার তুচ্ছ ঘটনা নিয়ে বাকবিতণ্ডা: মামাতো ভাইয়ের এক থাপ্পড়েই ফুফাতো ভাইয়ের মৃত্যু মঠবাড়িয়ায় শিক্ষক মনোজ স্যারের বাড়িতে ডাকাতির অভিযোগ, সংখ্যালঘুদের মাঝে আতঙ্ক অবসরে যাওয়ার দুদিন আগে বাসা থেকে হিন্দু পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার মহেশখালীতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ জবিতে ক্লাস চলাকালে সিলিং ফ্যান ভেঙে আহত শিক্ষার্থী বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা দিলেন মেয়ে

শেখ হাসিনার দেশে ফিরতে আইনি বাধা নেই, বিচার মোকাবিলার আহ্বান চিফ প্রসিকিউটরের

  • প্রকাশিত সময় রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ২৪ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসতে কোনো আইনি বাধা নেই। তিনি দেশে ফিরে নিজের বিরুদ্ধে হওয়া রায় ও বিচারাধীন মামলাগুলোর আইনি মোকাবিলা করার আহ্বান জানান।

রোববার (৫ জুলাই) নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

শেখ হাসিনা আপিল করতে পারবেন কি না—এমন প্রশ্নের উত্তরে চিফ প্রসিকিউটর বলেন, প্রধানমন্ত্রী হিসেবে ‘সুপিরিয়র রেসপনসিবিলিটি’র দায়ে তার বিরুদ্ধে রায় হয়েছে, দলীয় পরিচয়ের কারণে নয়। তিনি জানান, সাধারণত রায় ঘোষণার ৩০ কার্যদিবসের মধ্যে আপিল করার বিধান রয়েছে। তবে নির্ধারিত সময় অতিক্রম হয়েছে। এরপরও শেখ হাসিনা দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দণ্ড চ্যালেঞ্জ করতে চাইলে বিষয়টি আপিল বিভাগ বিবেচনা করবে।

তিনি আরও বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে। শাপলা চত্বরের ঘটনাসহ কয়েকটি মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের অপেক্ষা চলছে। ইতোমধ্যে একটি মামলায় তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর জানান, শাপলা চত্বর-সংক্রান্ত মামলায় হাসানুল হক ইনু-কে আসামি করা হবে। তার দাবি, ২০১৩ সালের ৫ মে-পরবর্তী সময়ে দুটি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ এবং সংশ্লিষ্ট ঘটনায় ইনুর সম্পৃক্ততার তথ্য তদন্তে উঠে এসেছে।

এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় স্নাইপার রাইফেল ব্যবহারের অভিযোগের বিষয়েও তদন্তে তথ্য পাওয়া গেছে বলে জানান চিফ প্রসিকিউটর। তার ভাষ্য অনুযায়ী, প্রাথমিক তদন্তে অভিযুক্তদের বিরুদ্ধে স্নাইপার রাইফেল ব্যবহারের প্রমাণ মিলেছে। পাশাপাশি যাত্রাবাড়ীর একটি মামলার তদন্তে অস্ত্র বণ্টন ও ব্যবহারের বিষয়েও বিভিন্ন তথ্য উঠে এসেছে বলে তিনি দাবি করেন।

চিফ প্রসিকিউটরের এসব বক্তব্য চলমান তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার অংশ। সংশ্লিষ্ট মামলাগুলোর চূড়ান্ত নিষ্পত্তি আদালতের রায়ের ওপর নির্ভর করবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host