1. admin@sanataninews24.com : admin :
       
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
রিটার্ন দাখিলের নিয়ম বদল: রাজস্ব আদায়ে নতুন চ্যালেঞ্জে এনবিআর যৌন হয়রানির অভিযোগে খুবি শিক্ষককে চাকরিচ্যুত আগস্টের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ টয়লেটের ট্যাংক থেকে স্কুলশিক্ষিকা গীতা রানীর লাশ উদ্ধার তুচ্ছ ঘটনা নিয়ে বাকবিতণ্ডা: মামাতো ভাইয়ের এক থাপ্পড়েই ফুফাতো ভাইয়ের মৃত্যু মঠবাড়িয়ায় শিক্ষক মনোজ স্যারের বাড়িতে ডাকাতির অভিযোগ, সংখ্যালঘুদের মাঝে আতঙ্ক অবসরে যাওয়ার দুদিন আগে বাসা থেকে হিন্দু পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার মহেশখালীতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ জবিতে ক্লাস চলাকালে সিলিং ফ্যান ভেঙে আহত শিক্ষার্থী বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা দিলেন মেয়ে

মনিরামপুরে নবম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, আটক ১

  • প্রকাশিত সময় রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ২৪ বার পড়েছেন

যশোরের মনিরামপুরে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে সমীর (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে পৌরসভার জয়নগর জামতলা এলাকায় এ ঘটনা ঘটে। আটক সমীর জয়নগর গ্রামের নওশের আলীর ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন যুবক ওই শিক্ষার্থীকে উত্যক্ত করছিলেন।

শনিবার (৪ জুলাই) সকালে প্রাইভেট পড়তে যাওয়ার পথে শিক্ষার্থীকে একা পেয়ে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পরে তিনি বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানান।

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর ভাই বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ বলেন, অভিযোগের পরপরই সমীর নামে একজনকে আটক করা হয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষা ও প্রয়োজনীয় আলামত সংগ্রহের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host