1. admin@sanataninews24.com : admin :
       
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা দিলেন মেয়ে বদলি আবেদনের জন্য আইডি-পাসওয়ার্ড পাচ্ছেন শিক্ষকরা চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন একাধিক সহযোগী সহ যশোর ঝিকরগাছা থেকে এই গ্রেফতার। ফ্রিতে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, পাবেন যেভাবে যশোরে একান্ত মুহূর্তের ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি এবং মারধরের অভিযোগে মামলা প্রক্টরের মুখে ভিন্ন বার্তা! ছাত্রলীগকে গোপনে পড়াশোনা চালানোর পরামর্শে সরগরম ক্যাম্পাস যশোরে মাদকের ব্যবসায় সাহায্য না করায় যুবককে কুপিয়ে জখম ২১ শিক্ষার্থীর মৃত্যু শোকের মাঝে ফুলমালা! বিজেপি ও ধর্মেন্দ্র প্রধানকে তীব্র আক্রমণ কংগ্রেস নেতার যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাংলাদেশি মেধাবী চিকিৎসক ডা. অদিতি সাহা গৃহবধূকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে আটক ৩

রংপুরের গঙ্গাচড়ায় ট্রাকচাপায় নিহত বাবা-ছেলে, এনআইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছে শিশু

  • প্রকাশিত সময় শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ২১ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: রংপুরের গঙ্গাচড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের এনআইসিইউতে চিকিৎসাধীন রয়েছে পরিবারের সাড়ে পাঁচ বছর বয়সী এক শিশু।

শুক্রবার (৩ জুলাই) দুপুর প্রায় ২টার দিকে উপজেলার বড়বিল ইউনিয়নের মন্থনা বাজার জুটমিল-সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গঙ্গাচড়া সদর ইউনিয়নের পশ্চিম মানদ্রাইন এলাকার নির্মল চন্দ্র রায় (৭৫) এবং তাঁর ছেলে প্রশান্ত চন্দ্র রায় (৩৫)। প্রশান্ত চন্দ্র রায় পেশায় একজন পল্লী চিকিৎসক ছিলেন। আহত শিশু বন্ধন চন্দ্র রায় (৫ বছর ৬ মাস) নিহত প্রশান্তের ছেলে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শুক্রবার দুপুরে স্নান শেষে নতুন পোশাক পরে দাদা ও বাবার সঙ্গে মোটরসাইকেলে করে তুলশীহাটের একটি বিয়েবাড়িতে যাচ্ছিল ছোট্ট বন্ধন। পথে মন্থনা বাজারের জুটমিলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশে শুকাতে দেওয়া ধানের খড়ের ওপর পিছলে পড়ে যায়। এ সময় চলন্ত ট্রাকটি মোটরসাইকেলের আরোহীদের চাপা দেয়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রশান্ত চন্দ্র রায় নিহত হন। গুরুতর আহত অবস্থায় নির্মল চন্দ্র রায় ও শিশু বন্ধনকে স্থানীয় লোকজন উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নির্মল চন্দ্র রায়কে মৃত ঘোষণা করেন।

বর্তমানে শিশু বন্ধন হাসপাতালের নবজাতক ও শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকদের ভাষ্য, তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

ঘটনাটি এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। একই পরিবারের দুই সদস্যের মৃত্যু এবং শিশুটির সংকটাপন্ন অবস্থায় স্বজনদের আহাজারিতে হাসপাতাল ও গ্রামজুড়ে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host