1. admin@sanataninews24.com : admin :
       
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
গৃহবধূকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে আটক ৩ ফরিদপুরে আরেক ভূমি কর্মকর্তার ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল রাজধানীতে কলেজছাত্রকে এলোপাতাড়ি গুলি যশোরে র‌্যাব-পুলিশের পৃথক অভিযান, ইয়াবা-গাঁজা- দেশীয় অস্ত্রসহ আটক ৯ ফের জাতীয় পুরস্কার অর্জন চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রেমিকাকে ধর্ষণের পর হত্যা: ফটোগ্রাফার নামিমসহ ৩ জনের বিরুদ্ধে মামলা কোটালীপাড়ায় তুষার গাইন গ্রেফতার: নিরপেক্ষ তদন্ত ও মুক্তির দাবি অগ্নিসংযোগের দুই বছর পরেও পুরোপুরি চালু হয়নি খুলনা বেতার চিকিৎসককে বাবায় ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না কোলের শিশু মাগুরায় অপহরণের দুই ঘণ্টার মধ্যে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী উদ্ধার

বাবু নিমাই চন্দ্র মণ্ডলের পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ একাধিক

  • প্রকাশিত সময় শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৬৬ বার পড়েছেন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে ভূমিদাতা পরিচয় ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা শিক্ষা কর্মকর্তা, কথিত ভূমিদাতা পরিবারের সদস্যসহ একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

অভিযোগ সূত্রে জানা যায়, ১০৪ নম্বর লক্ষ্মীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভূমিদাতা হিসেবে দাবি করা বাবু নিমাই চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে একটি মহল তাকে “ভুয়া ভূমিদাতা” উল্লেখ করে উপজেলা শিক্ষা অফিসে লিখিত অভিযোগ দাখিল করে। এর পরিপ্রেক্ষিতে ভূমি-সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বাবু নিমাই চন্দ্র মণ্ডল উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন।

একই সময়ে বিদ্যালয়ের সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ অনুযায়ী, সভাপতি পদপ্রার্থী রাজু আহমেদের প্রয়োজনীয় শিক্ষাগত সনদ না থাকায় উপজেলা শিক্ষা কর্মকর্তা তাকে সভাপতি হিসেবে অনুমোদন দিতে অপারগতা প্রকাশ করেন। এরপর একদল ব্যক্তি শিক্ষা অফিসে প্রবেশ করে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগীদের দাবি, হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষা অফিসে ব্যাপক ভাঙচুর ও হামলা চালায়। এতে ভূমিদাতা পরিবারের পাঁচ সদস্য আহত হন। এছাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা এনামুল হকও আহত হন এবং তার পায়ের নখ উঠে যাওয়ার অভিযোগ করা হয়েছে।

অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় আহতরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনাস্থল পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন মনোদ্বীপ কুমার মণ্ডল। এছাড়া বাংলাদেশ হিন্দু পরিষদ সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা জেলা মন্দির কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বিকাশ কুমার ঘোষ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সভাপতি বিষ্ণুপদ মণ্ডল, সাধারণ সম্পাদক কিরণ শংকর চ্যাটার্জী, জয়ন্ত মণ্ডল, সুবদেব মণ্ডল এবং হিন্দু ছাত্র পরিষদের সুমন কুমার মণ্ডল ঘটনাস্থল পরিদর্শন করেন।

ভুক্তভোগীরা হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host