1. admin@sanataninews24.com : admin :
       
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
ফিল্মি স্টাইলে স্কুলছাত্রীকে তুলে নিয়ে পুকুরপাড়ে পালাক্রমে ধর্ষণ, অতঃপর… কোটালীপাড়ায় নিখোঁজের ১১ মাস পর নরেশ সমদ্দারের মরদেহ উদ্ধার ধর্মীয় বিশ্বাস অপব্যবহারের বিরুদ্ধে হুঁশিয়ারি তথ্যমন্ত্রীর, বললেন— ‘আগে ধর্মব্যবসায়ীদের চিনুন’ রাজধানীতে হোস্টেল থেকে নার্সিং শিক্ষার্থী পিংকি বিশ্বাসের ঝুলন্ত মরদেহ উদ্ধার চট্টগ্রামের লোহাগাড়ায় মন্দিরের পুকুর থেকে অরুণ জলদাসের মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর পোস্ট ‘উধাও’, ছড়াল বিকৃত ভিডিয়ো! মেটা ইন্ডিয়া প্রধানের বিরুদ্ধে এফআইআর, চাপে ফেসবুক নাসীরুদ্দীন-সারজিসসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দুই বছরেও সংস্কার হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষতিগ্রস্ত ভাস্কর্য পূর্বঘোষণা ছাড়াই চন্দ্রনাথ ধাম পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার আই আইটিতে ভর্তির সুযোগ না পেয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক করলেন ভারতীয় শিক্ষার্থী

প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার মাদরাসা সুপার

  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৩২ বার পড়েছেন

বগুড়ার নন্দীগ্রামে শারীরিক প্রতিবন্ধী চাচাতো শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে বাকী বিল্লাহ (৫২) নামে এক মাদরাসা সুপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত বাকী বিল্লাহ উপজেলার গছাইল দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্ট। ​গতকাল বুধবার (১ জুলাই) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, বাকি বিল্লাহর চাচাতো শ্যালিকা একজন শারীরিক প্রতিবন্ধী। বাকী বিল্লাহ মাঝেমধ্যেই তার চাচাশ্বশুরের বাড়িতে বেড়াতে যেতেন। গত ২১ জানুয়ারি বিকেলে ওই বাড়িতে কেউ না থাকার সুযোগে তিনি তার প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণ করেন। কিছুদিন পর ভুক্তভোগী নারীর শারীরিক পরিবর্তন দেখা দিলে পরিবারের লোকজন তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান।

​সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক জানান, ওই নারী ১৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা। এই ঘটনায় ভুক্তভোগীর নারীর বাবা বাদী হয়ে গত ২৫ জুন আদালতে একটি মামলা করেন। পরবর্তীতে আদালতের নির্দেশে ১ জুলাই রাতে নন্দীগ্রাম থানায় মামলাটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয় এবং রাতেই পুলিশ অভিযান চালিয়ে বাকি বিল্লাহকে গ্রেপ্তার করে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host