বৃষ্টিপাত বাড়ায় কুড়িগ্রাম, গাইবান্ধা ও বগুড়া জেলার নতুন নতুন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।
বৃহস্পতিবার (২ জুলাই) এমন পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
পাউবো জানিয়েছে, আগামী ৪ থেকে ৭ জুলাই ব্রহ্মপুত্র-যমুনা নদী কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়া জেলায় সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও প্লাবিত হতে পারে।
বৃষ্টিপাত, লঘুচাপ ও নিম্নচাপের তথ্য
গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতিভারী এবং রংপুর, সিলেট ও ঢাকা বিভাগে মাঝারি-ভারী থেকে ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে।
উজানে ভারতের মেঘালয়, ত্রিপুরা ও অরুণাচল প্রদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে।
আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, আগামী ২ দিন দেশের অভ্যন্তরে রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং তৎসংলগ্ন উজানে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা প্রদেশে ভারী থেকে অতিভারী এবং পরবর্তী ৩ দিন মাঝারি-ভারী থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
প্রধান অববাহিকার তথ্য
গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীসমূহের পানির সমতল বৃদ্ধি পেয়েছে, যা আগামী ৫ দিন অব্যাহত থাকতে পারে। তবে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।
গঙ্গা-পদ্মা
গত ২৪ ঘণ্টায় পদ্মা-পদ্মা নদীসমূহের পানির সমতল বৃদ্ধি পেয়েছে, যা আগামী ৫ দিন অব্যাহত থাকতে পারে। তবে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।
সুরমা-কুশিয়ারা (আপার মেঘনা)
গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীসমূহের পানির সমতল স্থিতিশীল রয়েছে, যা আগামী ৩ দিন বৃদ্ধি পেতে পারে। এ সময় উক্ত নদীসমূহ সিলেট ও সুনামগঞ্জ জেলার বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
রংপুর বিভাগ
গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের ধরলা ও দুধকুমার নদীসমূহের পানির সমতল বৃদ্ধি পেয়েছে। অপরদিকে তিস্তা নদীর পানির সমতল হ্রাস পেয়েছে। নদীসমূহের পানির সমতল আগামী ২ দিন বৃদ্ধি পেয়ে তৃতীয় দিন স্থিতিশীল থাকতে পারে। আগামী ৭২ ঘণ্টায় উক্ত নদীসমূহ নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর জেলার বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
ময়মনসিংহ বিভাগ
গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলীয় ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী, জিঞ্জিরাম, ভুগাই ও কংস নদীসমূহের পানির সমতল বৃদ্ধি পেয়েছে, যা আগামী ৩ দিন বৃদ্ধি পেতে পারে। এ সময় নদীসমূহ নেত্রকোনা, ময়মনসিংহ ও শেরপুর জেলায় সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সামরিকভাবে প্লাবিত হতে পারে।
সিলেট বিভাগ
গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলীয় সিলেট বিভাগের সারিগোয়াইন, মনু ও যাদুকাটা নদীসমূহের পানির সমতল হ্রাস পেয়েছে। অপরদিকে ধলাই ও খোয়াই নদীসমূহের পানির সমতল বৃদ্ধি পেয়েছে, যা আগামী ৩ দিন বৃদ্ধি পেতে পারে।
চট্টগ্রাম বিভাগ
গত ২৪ ঘণ্টায় পূর্বাঞ্চলীয় ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের সাঙ্গু নদীর পানির সমতল বৃদ্ধি পেয়েছে। অপরদিকে গোমতী, মুহুরী, সেলোনিয়া, ফেনী, হালদা ও মাতামুহুরী নদীসমূহের পানির সমতল হ্রাস পেয়েছে। উক্ত নদীসমূহের পানির সমতল আগামী ৩ দিন দ্রুত বৃদ্ধি পেতে পারে।
Leave a Reply