1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
নতুন বাংলাদেশ বিনির্মানের সুযোগ এসেছে: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৩১০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১ কনটেন্ট ক্রিয়েটর রিপনের বিরুদ্ধে ধর্ষণ মামলা বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ১০ প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট করে পদ হারানো এনসিপি নেতা গ্রেপ্তার ধর্মীয় অনুভূতিতে আঘাত’: ঢাকেশ্বরী মন্দিরে সমলিঙ্গের বিয়ের ঘটনায় শাস্তির দাবি ‘আমি যদি না থাকি, কবরের কাছে একটু যাইও’— ভিডিওবার্তা রেখে গৃহবধূর ‘আত্মহত্যা’ যশোরে সরকারকে উৎখাত ও নাশকতার পরিকল্পনার অভিযোগে তিনজন আটক তাবিজের নামে প্রতারণা; তান্ত্রিক অন্তরের ভাড়া বাসায় চাঞ্চল্যকর আলামত

ভুলে অ্যাডমিট না এনে কাঁদছিলেন এইচএসসি পরীক্ষার্থী, ছাত্রদলের সহযোগিতায় বসলেন পরীক্ষায়

  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১৭ বার পড়েছেন

এইচএসসি পরীক্ষা শুরুর আগে এক ছাত্রীসহ কয়েকজন শিক্ষার্থী ভুলবশত অ্যাডমিট কার্ড বাড়িতে রেখে এসেছিলেন। এতে দুশ্চিন্তায় পড়েন তারা। এক ছাত্রী কেঁদেও ফেরন। পরীক্ষা দিতে না পারার আশঙ্কায় তারা ভেঙে পড়েন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা এগিয়ে আসেন। দ্রুত তাদের বাড়ি থেকে অ্যাডমিট কার্ড এনে দেওয়ার ব্যবস্থা করেন।

সময়মতো অ্যাডমিট কার্ড হাতে পাওয়ায় ওই শিক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণ করতে সক্ষম হন। আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকালে লক্ষ্মীপুর সরকারি কলেজ কেন্দ্রে এমন ঘটনা ঘটেছে।

এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সুবিধার্থে তথ্য ও সহায়তা কেন্দ্র এবং বিশ্রামের জন্য ছাউনি স্থাপন করেছে লক্ষ্মীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদল। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে লক্ষ্মীপুর সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্র প্রাঙ্গণে এ উদ্যোগ গ্রহণ করা হয়। পরীক্ষার্থীদের বিভিন্ন তথ্য প্রদান, প্রয়োজনীয় সহযোগিতা এবং অপেক্ষমাণ অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের লক্ষ্মীপুর জেলা শাখার আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ, সদস্য সচিব হাসিবুর রহমান অভি, লক্ষ্মীপুর সরকারি কলেজ শাখার সভাপতি ইসমাইল হোসেন রনি, সাধারণ সম্পাদক বাহাদুর হোসেন নোবেল, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান নিরব, দফতর সম্পাদক জাকির পাটওয়ারী, সহ-সভাপতি ইমতিয়াজ আহমেদ বাবু ও আশরাফুল আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান আরিফ, সোহেল রানা, সদস্য হৃদয়, সাইফুল ইসলাম তাহসিন, তাওসিফ হাসনাত রাফিসহ অন্যান্য নেতাকর্মীরা।
ছাউনিতে অবস্থান করা অভিভাবকরা তাদের এমন উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, পরীক্ষার সময় আগে রোদ কিংবা বৃষ্টির মধ্যে বাইরে দাঁড়িয়ে থাকতে হতো। এবার বসার জন্য ছাউনির ব্যবস্থা করায় তারা স্বস্তি পেয়েছেন। এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

আয়োজকরা জানান, জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে। ভবিষ্যতেও শিক্ষার্থী ও সাধারণ মানুষের প্রয়োজনে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host