1. admin@sanataninews24.com : admin :
       
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
চাঁনখারপুুলের মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার বান্দরবানে শিশু শ্লীলতাহানির অভিযোগে চিকিৎসক মানিক কুমার নাথ আটক যশোরের ৪৩টি স্থানে চেকপোস্ট বসিয়ে ১৭শ’ গাড়ি তল্লাশি কিশোর গ্যাংয়ের তিন সদস্য ও ৪৩টি মোটরসাইকেল আটক যশোরে গভীর রাতে হিন্দু বাড়িতে চাঁদা দাবির অভিযোগ ৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট

ভগবান শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে শুক্রবার দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ ও প্রদীপ প্রজ্বলন কর্মসূচি

  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৩৫ বার পড়েছেন

ঢাকা, ২ জুলাই: ভগবান শ্রীরামচন্দ্রকে অবমাননার অভিযোগে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার, আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামী শুক্রবার (৩ জুলাই ২০২৬) দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ ও প্রদীপ প্রজ্বলন কর্মসূচির ঘোষণা দিয়েছে ঐক্যবদ্ধ সনাতনী সমাজ, বাংলাদেশ।

সংগঠনটির ঘোষণায় জানানো হয়েছে, “ধর্মীয় স্বাধীনতা, সাংবিধানিক অধিকার, জাতীয় সম্প্রীতির প্রত্যয়ে” এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচি অনুযায়ী, বিকেল ৪টা ৩০ মিনিটে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ শেষে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি, শান্তি এবং ন্যায়বিচারের পক্ষে সংহতি প্রকাশ করা হবে।

আয়োজকরা বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে—এমন ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা উচিত। একই সঙ্গে তারা সকল ধর্মের মানুষের পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি এবং শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান জানান।

ঐক্যবদ্ধ সনাতনী সমাজ, বাংলাদেশ দেশের বিভিন্ন জেলার সনাতন ধর্মাবলম্বীদের নির্ধারিত স্থান ও সময়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host