1. admin@sanataninews24.com : admin :
       
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
গৃহবধূকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে আটক ৩ ফরিদপুরে আরেক ভূমি কর্মকর্তার ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল রাজধানীতে কলেজছাত্রকে এলোপাতাড়ি গুলি যশোরে র‌্যাব-পুলিশের পৃথক অভিযান, ইয়াবা-গাঁজা- দেশীয় অস্ত্রসহ আটক ৯ ফের জাতীয় পুরস্কার অর্জন চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রেমিকাকে ধর্ষণের পর হত্যা: ফটোগ্রাফার নামিমসহ ৩ জনের বিরুদ্ধে মামলা কোটালীপাড়ায় তুষার গাইন গ্রেফতার: নিরপেক্ষ তদন্ত ও মুক্তির দাবি অগ্নিসংযোগের দুই বছর পরেও পুরোপুরি চালু হয়নি খুলনা বেতার চিকিৎসককে বাবায় ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না কোলের শিশু মাগুরায় অপহরণের দুই ঘণ্টার মধ্যে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী উদ্ধার

শিশু জায়হান হত্যা মামলায় প্রধান আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

  • প্রকাশিত সময় বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৫১ বার পড়েছেন

চট্টগ্রামের পটিয়ার আলোচিত শিশু জায়হান হত্যা মামলার প্রধান আসামি সাদিয়া সুলতানা নিহা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি গ্রহণ শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাখাওয়াত হোসেনের আদালতে তাকে হাজির করা হলে তিনি স্বেচ্ছায় জবানবন্দি দেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানিয়েছে পুলিশ।

পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, সোমবার শেষ হওয়া তিন দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় নিহা, শিশু জায়হান হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করেন। রিমান্ডে পাওয়া তথ্য এবং আদালতে দেওয়া জবানবন্দির মাধ্যমে হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ ও ঘটনার গুরুত্বপূর্ণ দিকগুলো সম্পর্কে তদন্তে অগ্রগতি হয়েছে বলে জানান তিনি।

এর আগে, গত ১৬ জুন পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়া এলাকা থেকে শিশু জায়হান নিখোঁজ হয়। পরবর্তীতে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরদিন নিহতের বাবা সাইফুল ইসলাম বাদী হয়ে পটিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাদিয়া সুলতানা নিহাসহ তার বাবা-মাকে আসামি করা হয়।

গত ২৫ জুন মামলার তদন্ত কর্মকর্তা ও পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফরহাদ তিন আসামিকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রধান আসামি সাদিয়া সুলতানা নিহার তিন দিনের রিমান্ড এবং তার বাবা সাইফুল ইসলাম ও মা শাহনুর আক্তারের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host