1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট ডিআইজিসহ ছয় পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি, পুনঃতদন্তের নির্দেশ মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড

কুমিল্লায় ভারতীয় সীমান্তের নো-ম্যান্স ল্যান্ড থেকে নারীর মরদেহ উদ্ধার

  • প্রকাশিত সময় বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৩৮ বার পড়েছেন

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদিঘী এলাকার আদর্শগ্রাম-সংলগ্ন ভারত-বাংলাদেশ সীমান্তের নো-ম্যান্স ল্যান্ড থেকে রোকেয়া বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (৩০ জুন) রাত আনুমানিক ১০টার দিকে সীমান্ত এলাকার স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রোকেয়া বেগম জগন্নাথদিঘীর গুচ্ছগ্রামের মৃত আলী আশরাফের স্ত্রী। তিনি ভিক্ষাবৃত্তি করতেন। রাতে সীমান্তবর্তী নো-ম্যান্স ল্যান্ডে তার  মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেন। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

রোকেয়া বেগমের পরিচয় নিশ্চিত করা গেলেও তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। এটি হত্যা, আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

বিজিবির জগন্নাথদিঘী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মোর্শেদ জানান, খবর পেয়ে ১৪১৩ নম্বর সীমান্ত পিলারের কাছে পড়ে থাকা নারীর মরদেহের বিষয়ে চৌদ্দগ্রাম থানাকে অবহিত করা হয়।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host