1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট ডিআইজিসহ ছয় পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি, পুনঃতদন্তের নির্দেশ মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড

কলেজে ভর্তি হতে বেরিয়ে নিখোঁজ কিশোরী, থানায় অভিযোগ

  • প্রকাশিত সময় বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৩৭ বার পড়েছেন

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নে কলেজে ভর্তি হওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর জিশা রানী (১৭) নামে এক কিশোরী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তার কাকা শ্রী ললিত চন্দ্র রায় লালমনিরহাট সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

নিখোঁজ জিশা রানী সদর উপজেলার দুরাকুটি এলাকার জগদীস চন্দ্র রায়ের মেয়ে। পরিবারের সদস্যদের জানান, জিশার বাবা-মা কর্মসূত্রে ঢাকায় বসবাস করায় তিনি দীর্ঘদিন ধরে দাদুর বাড়িতে থেকে লেখাপড়া করে আসছিলেন।

অভিযোগ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৮ জুন ২০২৬ সকাল আনুমানিক ১০টার দিকে দুরাকুটি কলেজে ভর্তি হওয়ার উদ্দেশ্যে দাদুর বাড়ি থেকে বের হন জিশা রানী। কিন্তু নির্ধারিত সময় পার হলেও তিনি আর বাড়ি ফেরেননি। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

অভিযোগে শ্রী ললিত চন্দ্র রায় উল্লেখ করেন, কোনো অজ্ঞাত ব্যক্তি প্রেম ও বিয়ের প্রলোভন দেখিয়ে জিশা রানীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে থাকতে পারে। তিনি দ্রুত জিশাকে উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানা পুলিশ জানিয়েছে, নিখোঁজের ঘটনায় একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। কিশোরীকে উদ্ধারে এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

পুলিশের পক্ষ থেকে জিশা রানীর অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে দ্রুত নিকটস্থ থানায় বা লালমনিরহাট সদর থানায় যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host