1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
গৃহবধূকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে আটক ৩ ফরিদপুরে আরেক ভূমি কর্মকর্তার ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল রাজধানীতে কলেজছাত্রকে এলোপাতাড়ি গুলি যশোরে র‌্যাব-পুলিশের পৃথক অভিযান, ইয়াবা-গাঁজা- দেশীয় অস্ত্রসহ আটক ৯ ফের জাতীয় পুরস্কার অর্জন চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রেমিকাকে ধর্ষণের পর হত্যা: ফটোগ্রাফার নামিমসহ ৩ জনের বিরুদ্ধে মামলা কোটালীপাড়ায় তুষার গাইন গ্রেফতার: নিরপেক্ষ তদন্ত ও মুক্তির দাবি অগ্নিসংযোগের দুই বছর পরেও পুরোপুরি চালু হয়নি খুলনা বেতার চিকিৎসককে বাবায় ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না কোলের শিশু মাগুরায় অপহরণের দুই ঘণ্টার মধ্যে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী উদ্ধার

শ্রমিক নেতা কৃষ্ণ সরকারের ওপর হামলার প্রতিবাদে যশোরে মানববন্ধন, গ্রেফতার ও বিচারের দাবি

  • প্রকাশিত সময় মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১৯ বার পড়েছেন

যশোরের শ্রমিক নেতা কৃষ্ণ সরকারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন বিভিন্ন শ্রমিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। এ সময় হামলার ঘটনায় অভিযুক্ত রাজেন্দ্র ওরফে রাজুকে অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানানো হয়।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, যশোর জেলা কমিটির উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মাদকসেবী ও সন্ত্রাসী হিসেবে পরিচিত রাজেন্দ্র ওরফে রাজু পরিকল্পিতভাবে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের যশোর জেলা সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটির সদস্য, রেল শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সম্পাদক এবং জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) যশোর জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক কৃষ্ণ সরকারের ওপর হামলা চালিয়েছে।

তারা বলেন, শ্রমিক নেতাদের ওপর ধারাবাহিক হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে শ্রমিক আন্দোলন বাধাগ্রস্ত হবে এবং সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে উঠবে।

বক্তারা প্রশাসনের প্রতি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং শ্রমিক নেতা-কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ যশোর জেলা সভাপতি আসিতোষ বিশ্বাস, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)-এর জয়েন্ট সেক্রেটারি কামরুল হক, ট্রেড ইউনিয়ন সংঘের জেলা কমিটির আইন বিষয়ক সম্পাদক এম. আর. টিটো, হোটেল শ্রমিক ইউনিয়নের জয়েন্ট সেক্রেটারি আইয়ুব হোসেন, নৌযান শ্রমিক ফেডারেশন নওয়াপাড়া অফিসের কর্মকর্তা নাজমুল হোসেন এবং পৌরসভা শ্রমিক ইউনিয়নের সভাপতি মতিলাল।

সমাবেশটি পরিচালনা করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ যশোর জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাজেশ।

মানববন্ধন শেষে বক্তারা হামলাকারীকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে দাবি আদায়ে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host