1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট ডিআইজিসহ ছয় পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি, পুনঃতদন্তের নির্দেশ মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড

ঝিনাইদহে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ, হিন্দু যুবক আটক

  • প্রকাশিত সময় মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৪৪ বার পড়েছেন

ঝিনাইদহের কালীগঞ্জে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে প্রশান্ত দাস (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত প্রশান্ত দাস শহরের কলেজ পাড়ার ননী গোপাল দাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার (২৮ জুন) দুপুর ২টার দিকে কালীগঞ্জ শহরের সরকারি মাহাতাব উদ্দিন কলেজ সড়কে সুবোধ দেবনাথের দোকানের সামনে কয়েকজন বসে বিভিন্ন ধর্ম নিয়ে আলোচনার সময় ইসলাম ধর্ম সম্পর্কে অশ্রাব্য ভাষায় মন্তব্য করেন প্রশান্ত। বিষয়টি জানাজানি হলে কালীগঞ্জ থানা পুলিশ এসে ওই যুবককে হেফাজতে নেয়।

স্থানীয় ব্যবসায়ী এরশাদ ও আরিজ জানান, কয়েকজন বসে একসঙ্গে বিভিন্ন ধর্ম নিয়ে কথা বলার একপর্যায়ে প্রশান্ত ইসলাম ধর্ম নিয়ে অশ্রাব্য মন্তব্য করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন গণমাধ্যমকে জানান, ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির একটি ভিডিও দেখার পর তাকে হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তে প্রমাণ মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host