1. admin@sanataninews24.com : admin :
       
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
রাবিপ্রবির বহিষ্কৃত ছাত্রদল নেতার বিরুদ্ধে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ডিএমপির তিন সহকারী পুলিশ কমিশনারকে বদলি নেই ডাক্তার, বিল ২ লাখ: শিশুর মৃত্যুর পর স্বজনের আহাজারি সুনামগঞ্জে নৌকাবাইচ ঘিরে উত্তেজনা, বন্ধের দাবি প্যানেল চেয়ারম্যানের অসুস্থ স্ত্রীকে কোলে নিয়ে বৃদ্ধের আহাজারি, ‘খাবার দাও আল্লাহ’ চলন্ত ফেরি থেকে নদীতে পড়ে ট্রলার মাঝি নিখোঁজ আদাবরে খণ্ড-বিখণ্ড লাশ, অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৮ সড়ক দুর্ঘটনায় মুছে গেল বিয়ের আনন্দ, কনের ভাই-বোনসহ নিহত ৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয় মন্দিরে রক্তাক্ত হামলা, পুরোহিত কুপিয়ে জখম

  • প্রকাশিত সময় মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৩৭ বার পড়েছেন

রাজধানীর ওয়ারীর নারিন্দা এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দিরের পুরোহিত সুভাষ দেউরীকে (২৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৯ জুন) রাত আনুমানিক ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

হামলার পর দীর্ঘ সময় রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে ছিলেন সুভাষ। পরে মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ৭টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। তিনি মাগুরার শ্রীপুর উপজেলার শ্যামল দেউরীর ছেলে এবং বর্তমানে নারিন্দা রোডের একটি ভাড়া বাসায় থাকেন।

সুভাষের রুমমেট দুর্যয় সাহা জানান, রাতে ওষুধ কিনতে বাসা থেকে বের হলে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তার মাথা, হাত ও পায়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। খবর পেয়ে সকালে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের মতে, তার অবস্থা আশঙ্কাজনক এবং মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত রয়েছে।

তিনি আরও জানান, হামলার সময় দুর্বৃত্তরা সুভাষের সঙ্গে থাকা মানিব্যাগ ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে ছিনতাই হওয়া একটি মোবাইল ফোন ব্যবহার করে তার বোনের কাছে ২০ হাজার টাকা মুক্তিপণও দাবি করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, পুরান ঢাকা এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় সুভাষ দেউরীকে হাসপাতালে আনা হয়েছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। তার মাথা, হাত ও পায়ে গুরুতর আঘাত রয়েছে এবং চিকিৎসকদের মতে তার অবস্থা সংকটাপন্ন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host