1. admin@sanataninews24.com : admin :
       
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট ডিআইজিসহ ছয় পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি, পুনঃতদন্তের নির্দেশ মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেন হরিজন সম্প্রদায়ের শিক্ষার্থী নন্দিনী বাঁসফোর গুঞ্জন

  • প্রকাশিত সময় রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৩৫ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে ‘অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং’ বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন হরিজন সম্প্রদায়ের শিক্ষার্থী নন্দিনী বাঁসফোর গুঞ্জন।

জানা গেছে, শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ই নয়, নন্দিনী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতেও উত্তীর্ণ হয়ে ভর্তির সুযোগ অর্জন করেছিলেন। তবে পারিপার্শ্বিক বিষয় ও ব্যক্তিগত বিবেচনায় শেষ পর্যন্ত তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেন এবং ইতোমধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করেছেন।

নন্দিনী বাঁসফোর গুঞ্জনের বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার পাওয়ার হাউজ এলাকায়। তিনি রুবেল নাথ বাঁসফোর ও শিল্পী রাণী বাঁসফোরের সন্তান।

পরিবার ও স্থানীয়দের ভাষ্য, অধ্যবসায়, মেধা এবং দৃঢ় ইচ্ছাশক্তির মাধ্যমে নন্দিনীর এই সাফল্য অনেক শিক্ষার্থীর জন্য অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছে। তার এ অর্জনে পরিবার, শুভাকাঙ্ক্ষী এবং স্থানীয়দের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

নন্দিনী বাঁসফোর গুঞ্জনের এই সাফল্যে বিভিন্ন মহল থেকে তাকে অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে। তারা আশা প্রকাশ করেছেন, উচ্চশিক্ষার মাধ্যমে তিনি ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host