1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
গৃহবধূকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে আটক ৩ ফরিদপুরে আরেক ভূমি কর্মকর্তার ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল রাজধানীতে কলেজছাত্রকে এলোপাতাড়ি গুলি যশোরে র‌্যাব-পুলিশের পৃথক অভিযান, ইয়াবা-গাঁজা- দেশীয় অস্ত্রসহ আটক ৯ ফের জাতীয় পুরস্কার অর্জন চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রেমিকাকে ধর্ষণের পর হত্যা: ফটোগ্রাফার নামিমসহ ৩ জনের বিরুদ্ধে মামলা কোটালীপাড়ায় তুষার গাইন গ্রেফতার: নিরপেক্ষ তদন্ত ও মুক্তির দাবি অগ্নিসংযোগের দুই বছর পরেও পুরোপুরি চালু হয়নি খুলনা বেতার চিকিৎসককে বাবায় ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না কোলের শিশু মাগুরায় অপহরণের দুই ঘণ্টার মধ্যে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী উদ্ধার

পটুয়াখালীর দশমিনায় এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • প্রকাশিত সময় রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৩০ বার পড়েছেন

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর দশমিনা উপজেলায় সিঁথি রানী (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) রাত ১০টার দিকে উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের বেতাগী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সিঁথি রানী ওই গ্রামের নিত্য শিকদারের মেয়ে এবং দশমিনা সরকারি আবদুর রশিদ তালুকদার কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় পড়াশোনা শেষে রাতের খাবার খেয়ে নিজ কক্ষে যান সিঁথি রানী। পরে রাতের দিকে তার কক্ষ থেকে বিকট শব্দ শুনে বাবা নিত্য শিকদার ছুটে গিয়ে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি পুলিশকে জানান।

খবর পেয়ে দশমিনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় তদন্ত চলছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host