1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট ডিআইজিসহ ছয় পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি, পুনঃতদন্তের নির্দেশ মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড

নড়াইলে ঘুড়ি ওড়াতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ বিল থেকে উদ্ধার

  • প্রকাশিত সময় রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৮০ বার পড়েছেন

নড়াইলের কালিয়া উপজেলায় ঘুড়ি ওড়াতে গিয়ে নিখোঁজ হওয়া মো. হুসাইন নামে এক স্কুলছাত্রের মরদেহ বিল থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার নোয়াগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হুসাইন কালিয়া উপজেলার নোয়াগ্রাম দক্ষিণপাড়ার মো. সাবু শেখের ছেলে। সে শাহবাগ ইউনাইটেড একাডেমির সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিস আলী।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে হুসাইন তার দুই বন্ধুকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের একটি বিলে ঘুড়ি ওড়াতে যায়। একপর্যায়ে ঘুড়ির সুতা কেটে গেলে সে ঘুড়ির পেছনে একা দৌড়ে যায়। এরপর দীর্ঘ সময় পার হলেও সে আর ফিরে না আসায় সঙ্গে থাকা দুই বন্ধু তাকে খুঁজতে বের হয়।

খোঁজাখুঁজির একপর্যায়ে বিলের একটি নির্জন স্থানে তারা হুসাইনকে পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করা হলে সে মারা গেছে বলে নিশ্চিত হন স্থানীয়রা।

উদ্ধারকারীদের দাবি, শিশুটির শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে নাক ও মুখ দিয়ে রক্ত বের হওয়ার বিষয়টি স্থানীয়রা জানিয়েছেন। মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, স্কুলছাত্রের আকস্মিক মৃত্যুতে পরিবার ও নোয়াগ্রাম এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host