1. admin@sanataninews24.com : admin :
       
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
রিটার্ন দাখিলের নিয়ম বদল: রাজস্ব আদায়ে নতুন চ্যালেঞ্জে এনবিআর যৌন হয়রানির অভিযোগে খুবি শিক্ষককে চাকরিচ্যুত আগস্টের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ টয়লেটের ট্যাংক থেকে স্কুলশিক্ষিকা গীতা রানীর লাশ উদ্ধার তুচ্ছ ঘটনা নিয়ে বাকবিতণ্ডা: মামাতো ভাইয়ের এক থাপ্পড়েই ফুফাতো ভাইয়ের মৃত্যু মঠবাড়িয়ায় শিক্ষক মনোজ স্যারের বাড়িতে ডাকাতির অভিযোগ, সংখ্যালঘুদের মাঝে আতঙ্ক অবসরে যাওয়ার দুদিন আগে বাসা থেকে হিন্দু পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার মহেশখালীতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ জবিতে ক্লাস চলাকালে সিলিং ফ্যান ভেঙে আহত শিক্ষার্থী বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা দিলেন মেয়ে

রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • প্রকাশিত সময় রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৩১ বার পড়েছেন

রাজধানীর সবুজবাগ এলাকার একটি বাসা থেকে এক পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের নাম নিলুফার ইয়াসমিন (২৯)।

শনিবার (২৮ জুন) সকাল সাড়ে ৯টার দিকে সবুজবাগ দক্ষিণগাঁও শাহীবাগ মসজিদের বিপরীত পাশে হাশেম মন্ডলের বাড়ির ৩য় তলার ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ।

কুড়িগ্রামের রৌমারী উপজেলার নুর ইসলামের মেয়ে নিলুফার ইয়াসমিন।

মরদেহের সুরতহাল প্রতিবেদনে সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) ফাতেমা উল্লেখ করেন, নিলুফার ইয়াসমিনের স্বামী আনোয়ার হোসেন পুলিশের উপ-পরিদর্শক। তিনি গাজীপুর পুলিশ লাইনে কর্মরত। ১৪ বছর আগে তাদের বিয়ে হয়। তাদের দুই সন্তান রয়েছে। ছেলে মাদ্রাসায় থেকে লেখাপড়া করে। ছোট মেয়েকে নিয়ে দক্ষিণগাঁওয়ের বাসায় থাকতেন নিলুফার।

তিনি উল্লেখ করেন, নিলুফার মানসিক বিষাদগ্রস্ত ছিলেন। অল্পতেই অনেক দুশ্চিন্তা করতেন। ছেলে মাদ্রাসায় ঠিক মতো লেখাপড়া করত না দেখে এটি নিয়ে খুবই বিষাদগ্রস্ত থাকতেন। ধারণা করা হচ্ছে, এসব কারণেই শনিবার ভোর সাড়ে ৪টা থেকে সকাল সাড়ে ৮টার মধ্যে নিজ রুমের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। খবর পেয়ে ঝুলন্ত অবস্থা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host