1. admin@sanataninews24.com : admin :
       
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
রাজধানীতে ভাড়া বাসায় স্ত্রী-শ্বাশুড়িকে কুপিয়ে হত্যা, পুলিশের জালে ধরা স্বামী মুন্সিগঞ্জে হিন্দু পরিবারের বাড়িতে কাফনের কাপড় ঝুলিয়ে দেশত্যাগের হুমকি, আতঙ্ক মেসেঞ্জার গ্রুপে কথা কাটাকাটির জেরে বাকৃবিতে দুই হলের সংঘর্ষ, আহত ৪ মৃত ব্যক্তিকে হাসপাতালে দেখতে গিয়ে প্রাণ হারালেন সোলাইমান স্থানীয় রাজনীতিতে উত্তেজনা: নাসীরুদ্দীন পাটওয়ারীকে এলাকায় ঢোকা নিষিদ্ধ ও অবাঞ্ছিত ঘোষণা গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে যশোরে জামায়াতের সমাবেশ ও গণমিছিল স্কুলে ছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতন, ছাত্রীর আত্মহত্যার চেষ্টা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জের, দ্বিতীয়বারের মতো অব্যাহতির মুখে সালাউদ্দিন তানভীর সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা এড়াতে জেন-জিদের কঠোর বার্তা প্রধান উপদেষ্টার নিরাপত্তা সহযোগীর এনআইডি করে দেওয়ার কথা বলে তরুণীকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লামার রিসোর্টে নারী পর্যটককে ধর্ষণচেষ্টা, থানায় অভিযোগ

  • প্রকাশিত সময় রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৩৬ বার পড়েছেন

লামা (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের লামায় অবস্থিত মাতামুহুরি রিভার সাইড রিসোর্টে এক নারী পর্যটককে ধর্ষণচেষ্টা, মারধর, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগে থানায় লিখিত আবেদন জমা পড়েছে।
অভিযোগকারী আবু ছিদ্দিক (৩৫) কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার জিন্দাবাজার এলাকার বাসিন্দা। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ২৫ জুন দুপুরে তিনি তার পরিচিত দুই নারী পর্যটককে নিয়ে মানিকপুর ঘাট থেকে নৌকা ভ্রমণে বের হন। ভ্রমণকালে সঙ্গে থাকা এক নারী পর্যটকের হঠাৎ শারীরিক অসুস্থতা দেখা দিলে জরুরি পরিস্থিতিতে তারা নিকটস্থ মাতামুহুরি রিভার সাইড রিসোর্টে আশ্রয় নেন।
অভিযোগ অনুযায়ী, রিসোর্টে প্রবেশের পর রিসোর্টের মালিক রাশেদ কৌশলে তাদের একটি কক্ষে নিয়ে দরজা বন্ধ করে দেন। পরে অসুস্থ নারী পর্যটকের সঙ্গে আপত্তিকর আচরণ ও ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগে দাবি করা হয়েছে। এতে বাধা দিলে আবু ছিদ্দিককে মারধর করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর দাবি, এ সময় অভিযুক্তরা তার মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং সঙ্গে থাকা দুই নারীকে ভয়ভীতি দেখিয়ে বাথরুমে নিয়ে গিয়ে জোরপূর্বক আপত্তিকর ছবি ধারণ করে। এছাড়া তাদের কানে থাকা স্বর্ণের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, প্রাণনাশের ভয় দেখিয়ে তার কাছ থেকে নগদ ৪৮ হাজার টাকা এবং বিকাশের মাধ্যমে আরও ১ হাজার টাকা আদায় করা হয়। পাশাপাশি তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ এবং জোরপূর্বক স্বীকারোক্তি নেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনাটি প্রকাশ করা হলে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির কথাও অভিযোগে বলা হয়েছে।
ঘটনার পর ভুক্তভোগী ও সঙ্গে থাকা নারী পর্যটকরা মানসিকভাবে ভেঙে পড়েন। পরে বিষয়টি নিয়ে লামা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
এ বিষয়ে লামা রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক ও অ্যাডভোকেট সাদেকুল মাওলা ইরাক বলেন, “ভুক্তভোগীদের আইনি সহযোগিতায় সর্বোচ্চ সহায়তা করা হবে। ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আমরা প্রশাসনকে সহযোগিতা করবো।”
তবে প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host