1. admin@sanataninews24.com : admin :
       
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
রাজধানীতে ভাড়া বাসায় স্ত্রী-শ্বাশুড়িকে কুপিয়ে হত্যা, পুলিশের জালে ধরা স্বামী মুন্সিগঞ্জে হিন্দু পরিবারের বাড়িতে কাফনের কাপড় ঝুলিয়ে দেশত্যাগের হুমকি, আতঙ্ক মেসেঞ্জার গ্রুপে কথা কাটাকাটির জেরে বাকৃবিতে দুই হলের সংঘর্ষ, আহত ৪ মৃত ব্যক্তিকে হাসপাতালে দেখতে গিয়ে প্রাণ হারালেন সোলাইমান স্থানীয় রাজনীতিতে উত্তেজনা: নাসীরুদ্দীন পাটওয়ারীকে এলাকায় ঢোকা নিষিদ্ধ ও অবাঞ্ছিত ঘোষণা গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে যশোরে জামায়াতের সমাবেশ ও গণমিছিল স্কুলে ছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতন, ছাত্রীর আত্মহত্যার চেষ্টা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জের, দ্বিতীয়বারের মতো অব্যাহতির মুখে সালাউদ্দিন তানভীর সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা এড়াতে জেন-জিদের কঠোর বার্তা প্রধান উপদেষ্টার নিরাপত্তা সহযোগীর এনআইডি করে দেওয়ার কথা বলে তরুণীকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেপ্তার

ছাত্রলীগের দুই কর্মীর বিরুদ্ধে

  • প্রকাশিত সময় রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৩০ বার পড়েছেন

ফেনীর ছাগলনাইয়া উপজেলার নুর আহাম্মদ মাস্টারবাড়ি এলাকার সামনে থেকে জোবায়ের হোসেন পারভেজ নামে এক যুবলীগ কর্মীর গলা ও হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৮ জুন) সকালে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৯টার দিকে পারভেজের সঙ্গে ছাত্রলীগ কর্মী মামুনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পারভেজ হাতে থাকা একটি লাইট দিয়ে মামুনের মাথায় আঘাত করেন। পরে রাতেই উভয় পক্ষের পরিবারের সদস্যরা বিষয়টি মীমাংসা করে দেন।

নিহতের বাবা আবু তাহের জানান, শুক্রবার দিবাগত রাত প্রায় ১টার দিকে তিনি শেষবারের মতো ছেলেকে দেখেছিলেন। পরদিন সকালে বাড়ির সামনে পারভেজের গলা ও হাত বিচ্ছিন্ন মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
নিহতের পরিবারের দাবি, পূর্বের বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে পারভেজকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ছাত্রলীগ কর্মী মামুন ও শাহাদাতের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তারা।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের বলেন, পারভেজ এবং অভিযুক্ত মামুন ও শাহাদাত—তিনজনের বিরুদ্ধেই থানায় একাধিক মামলা রয়েছে। কিছুদিন আগেও তারা একই কারাগারে ছিলেন। জামিনে মুক্ত হওয়ার পর তাদের মধ্যে বিরোধ আরও তীব্র হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেই বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে।

পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host