1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট ডিআইজিসহ ছয় পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি, পুনঃতদন্তের নির্দেশ মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড

সালথায় যুবকের হাত-পা কাটা মরদেহ উদ্ধার

  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৩১ বার পড়েছেন

ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী এলাকার একটি সড়ক থেকে এক যুবকের হাত-পা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে স্থানীয়দের খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের নাম পান্নু ফকির (৩৯) ওরফে জামু রহমান ফকির। তিনি সালথা উপজেলার কুমারকান্দা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, বুধবার রাতে সালথা থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও হাত-পা কেটে হত্যা করে। পরে মরদেহটি যদুনন্দী মৌজার একটি সড়কের পাশে ফেলে রেখে যায়।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) আল ফাহাদ জানান, মরদেহের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যার পর মরদেহটি সড়কে ফেলে রাখা হয়েছে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

তিনি বলেন, তদন্ত শেষে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host