1. admin@sanataninews24.com : admin :
       
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
‘বাংলাদেশ থেকে আসা হিন্দুরা অনুপ্রবেশকারী নন!’ শুভেন্দুর মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি যন্তর মন্তরে প্রয়াত মাকে নিয়ে কুৎসিত আক্রমণ, ‘ছেলেমানুষ’ বলে ক্ষমা করে দেওয়ার ঘোষণা মোদীর রাজধানীতে দিনের বেলা ঘরে ঢুকে নারী চিকিৎসককে শ্বাসরোধে হত্যা অনিয়মের অভিযোগে বিসিএসে সুপারিশপ্রাপ্ত কর্মকর্তাসহ ৩ চাকরিজীবী গ্রেপ্তার জামায়াত ও এনসিপির জোটে ষড়যন্ত্রের ছায়া, সংস্কার ইস্যুতে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ১১ দলের আনোয়ারায় চারতলার বেলকনি থেকে পড়ে শিশুর মৃত্যু মুক্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক; জামায়াত-শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন সিলেটে পদযাত্রা শেষে ফেরার পথে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী ফিল্মি স্টাইলে স্কুলছাত্রীকে তুলে নিয়ে পুকুরপাড়ে পালাক্রমে ধর্ষণ, অতঃপর… কোটালীপাড়ায় নিখোঁজের ১১ মাস পর নরেশ সমদ্দারের মরদেহ উদ্ধার

জমি বিরোধকে কেন্দ্র করে মোংলায় হিন্দু পরিবারের ৭ সদস্য আহত, থানায় অভিযোগ

  • প্রকাশিত সময় বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৬৪ বার পড়েছেন

বাগেরহাটের মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের দত্তেরমেঠ এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক হিন্দু পরিবারের নারী-পুরুষসহ সাতজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে দায়ের করা লিখিত অভিযোগে জানা যায়, দত্তেরমেঠ এলাকার বাসিন্দা সন্দীপ মন্ডল (৬৫) ও তার প্রতিবেশী লুৎফর ফকিরের (৫৫) মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ জমির সীমানা নির্ধারণের লক্ষ্যে মঙ্গলবার সকালে উভয় পক্ষের উপস্থিতিতে জমি মাপজোখের কাজ শুরু হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট ব্যক্তিরাও সেখানে উপস্থিত ছিলেন।
অভিযোগ অনুযায়ী, জমি মাপজোখ চলাকালে লুৎফর ফকির তার কয়েকজন সহযোগীকে নিয়ে লোহার রড ও লাঠিসোঁটা হাতে সন্দীপ মন্ডলের পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। এতে সন্দীপ মন্ডল, গোপাল চন্দ্র (৪২), মনোজিত মন্ডল (৪২), শিপু মন্ডল (২৪), রিম্পা মন্ডল (২২), নিপু মন্ডল (৩৪) এবং কল্পনা মন্ডল (৫৫) আহত হন।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
ঘটনার পর একই দিন বিকেলে লুৎফর ফকির, রজব আলী (৭০) ও ফাহাদ (২৮)-এর বিরুদ্ধে মোংলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host