1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট ডিআইজিসহ ছয় পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি, পুনঃতদন্তের নির্দেশ মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড

জুলাই যোদ্ধাদের সব ধরনের আইনি সুরক্ষা দিতে সরকার প্রস্তুত: আইনমন্ত্রী

  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ২০ বার পড়েছেন

মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে কার্যপ্রণালি বিধির ৩০০ ধারায় দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

এর আগে সংরক্ষিত নারী আসন-৪৫ থেকে নির্বাচিত সংসদ সদস্য রোকেয়া বেগম জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষার বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে আইনমন্ত্রী এ ব্যাখ্যা দেন।

আইনমন্ত্রী বলেন, বর্তমান সরকার জুলাই ও জুলাই যোদ্ধাদের আইনি কাঠামোর আওতায় এনে প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিত করেছে। এই আইনি সুরক্ষাই রাজনৈতিক সুরক্ষার অংশ হিসেবে বিবেচিত হতে পারে।

তিনি বলেন, সরকারের প্রতিটি পদক্ষেপই একটি রাজনৈতিক অঙ্গীকার ও জননীতির প্রতিফলন। সরকার আইনি কাঠামোর মাধ্যমেই নাগরিক ও বিভিন্ন গোষ্ঠীকে সুরক্ষা প্রদান করতে পারে। জুলাই চেতনায় বিশ্বাসী সরকার জুলাই যোদ্ধাদের জন্য প্রয়োজনীয় সব ধরনের আইনি সুরক্ষা নিশ্চিত করেছে।

মো. আসাদুজ্জামান আরও বলেন, জুলাই যোদ্ধাদের সুরক্ষার জন্য যদি ভবিষ্যতে আরও কোনো প্রস্তাব বা সুপারিশ আসে, সরকার তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে।

বাজেট অধিবেশনে বক্তব্যকালে রোকেয়া বেগম অভিযোগ করেন, সরকার জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দিলেও রাজনৈতিক সুরক্ষার বিষয়টি যথেষ্টভাবে নিশ্চিত করেনি। এরই পরিপ্রেক্ষিতে আইনমন্ত্রী সংসদে সরকারের অবস্থান তুলে ধরেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host