ভগবান শ্রীরামচন্দ্রের প্রতীকী ছবিতে অবমাননাকর আচরণের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ মঙ্গবার সকাল ১১ ঘটিকায়
চট্টগ্রামের মাননীয় জেলা প্রশাসকের কার্যলয়ে প্রশাসকের (ডিসি) মাধ্যমে চট্টগ্রাম সনাতনী নাগরিক সমাজ ও ছাত্রছাত্রীবৃন্দের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয় যে, ভগবান শ্রীরামচন্দ্রের প্রতীকী ছবিতে অবমাননাকর আচরণ দেশের কোটি কোটি সনাতন ধর্মাবলম্বীর ধর্মীয় অনুভূতিতে গভীর আঘাত হেনেছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জন্মাষ্টমী উদযাপন পরিষদের সহ-সভাপতি মিলন শর্মা, সাংগঠনিক সম্পাদক পিংকু ভট্টাচার্য, আনোয়ারা সাংবাদিক কমিটির সাবেক সভাপতি রুপন দত্ত, চট্টগ্রাম সনাতনী নাগরিক সমাজের সমন্বয়কবৃন্দ পলাশ সেন, শ্রীনন্দ দাশ, সুমন আচার্য্য, ত্রিপন ভৌমিক, সাংগঠনিক সম্পাদক,সনাতনী অধিকার আন্দোলন চট্টগ্রাম বিভাগীয় কমিটি, পল্লব কান্তি চৌধুরী, বেবী চৌধুরী, পারুল দাশ, পুস্পিতা দাশ, অরূপ পাল প্রমূখ!
নেতৃবৃন্দ বলেন, ধর্মীয় বিশ্বাস ও অনুভূতির প্রতি সম্মান প্রদর্শন একটি সভ্য ও অসাম্প্রদায়িক রাষ্ট্রের মৌলিক বৈশিষ্ট্য। ভবিষ্যতে যাতে এ ধরনের ন্যক্কারজনক ঘটনা আর না ঘটে, সে লক্ষ্যে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে দেশের সকল ধর্মাবলম্বী মানুষের নিরাপত্তা, সমঅধিকার ও স্বাধীনভাবে ধর্ম পালনের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানান তারা।
বক্তারা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় এনে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক শান্তি বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply