1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট ডিআইজিসহ ছয় পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি, পুনঃতদন্তের নির্দেশ মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল শিক্ষার্থীর

  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ২৬ বার পড়েছেন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি বাজার এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সুরাইয়া জান্নাত (১৯) নামে এক শিক্ষার্থীর নিহত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
নিহত সুরাইয়া জান্নাত বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ড ঘোণাপাড়া এলাকার বাসিন্দা মাওলানা আরিফুল রহমানের মেয়ে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজারমুখী ইম্পেরিয়াল পরিবহনের একটি বাস এবং চট্টগ্রামগামী পুরবী পরিবহনের অপর বাস চুনতি বাজার এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের উভয় বাস ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকজন যাত্রী আহত হন।
স্থানীয় লোকজন ও উদ্ধারকর্মীরা দ্রুত আহতদের উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুরাইয়া জান্নাতের মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয়। এ ঘটনায় এক নারী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত দুটি বাস পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়রা জানান,
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে এবং যান চলাচল পুনরায় শুরু হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host