1. admin@sanataninews24.com : admin :
       
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
রাজধানীতে ভাড়া বাসায় স্ত্রী-শ্বাশুড়িকে কুপিয়ে হত্যা, পুলিশের জালে ধরা স্বামী মুন্সিগঞ্জে হিন্দু পরিবারের বাড়িতে কাফনের কাপড় ঝুলিয়ে দেশত্যাগের হুমকি, আতঙ্ক মেসেঞ্জার গ্রুপে কথা কাটাকাটির জেরে বাকৃবিতে দুই হলের সংঘর্ষ, আহত ৪ মৃত ব্যক্তিকে হাসপাতালে দেখতে গিয়ে প্রাণ হারালেন সোলাইমান স্থানীয় রাজনীতিতে উত্তেজনা: নাসীরুদ্দীন পাটওয়ারীকে এলাকায় ঢোকা নিষিদ্ধ ও অবাঞ্ছিত ঘোষণা গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে যশোরে জামায়াতের সমাবেশ ও গণমিছিল স্কুলে ছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতন, ছাত্রীর আত্মহত্যার চেষ্টা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জের, দ্বিতীয়বারের মতো অব্যাহতির মুখে সালাউদ্দিন তানভীর সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা এড়াতে জেন-জিদের কঠোর বার্তা প্রধান উপদেষ্টার নিরাপত্তা সহযোগীর এনআইডি করে দেওয়ার কথা বলে তরুণীকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেপ্তার

কাঁঠাল পাড়তে গিয়ে প্রাণ গেল ঢাবির রোকেয়া হলের বাগানমালির

  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ২৬ বার পড়েছেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলের বাগান থেকে কাঁঠাল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে গুরুতর আহত হওয়ার পর প্রাণ হারিয়েছেন হলের বাগানমালী সিয়াকুল ইসলাম। মঙ্গলবার (২৩ জুন) সকালে এ দুর্ঘটনার বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাস নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর মো. ইসরাফিল রতন।

জানা গেছে, সকালে রোকেয়া হলের বাগানে কাঁঠাল পাড়ার সময় গাছ থেকে নিচে পড়ে যান সিয়াকুল ইসলাম। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে রাখেন। পরবর্তীতে সকাল ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী রোকেয়া হলের এক বাগানমালী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা ছয় মালীর কেউ গাছে উঠি নাই। ম্যাডাম (প্রাধ্যক্ষ) কইছে কালকে কাঁঠাল পাইড়া দিতে। আমরা বলেছিলাম ম্যাডাম আজকে তো রোদ উইঠা গেছে ১১টা বা সোয়া ১১টা বাজে। আইজ কাঁঠাল পাড়তে পারতাম না, কালকে পাইড়া দিমু।আমরা কাঁঠাল পাড়ার কথা ভুইলা গেছিলাম, নাস্তাও খাই নাই। রোকেয়া হলের ড্রাইভার নজরুল ভাই কাঁঠাল পাইড়া দিবেন না? আমি কই আইজ পাইড়া দিমু। তো নয়টা বাজে আমি চা নাস্তা খাইতে গেছি। চা নাস্তা খাইছি, ৮০ টাকা বিল হইছিল সাইকুল ভাই কয় ভাই আমি দেই। আমি কই না ভাই আমি দেই। তারপর আমি বিল দিয়া হলে ঢুকছি কাঁঠাল পড়ার জন্য।’
তিনি আরও বলেন, ‘পরে আমরা বাগান মালিরা সকলে কাঠাঁল পারতে যাই। আমরা কাঁঠাল গাছে উঠি নাই। টোটা দিয়া টান মাইরা মাইরা নেট আছে বড়, নেটে দিয়া মিনুল ভাই সব গুলো পারছে। কাঠাঁল পারা শেষ। বাবুল ভাই, মিলন ভাই (রেকেয়া হলের আরও দুইজনজন মালী) কইতাছে, শেষ কাঁঠালটা আটকানো থাকুক, সাইকুল ভাই কইতাছে আমি পাইড়া দি। অই (সাইকুল) পাড়তে গিয়া ছোট একটা কাঁঠাল মাথায় পড়লে গাছের সাথে থাকা সিকিউরিটিগার্ড রুমের দেয়ালের সাথে ধাক্কা খেয়ে পইড়া গেছে।’

ঘটনা স্থলে থাকা আরেক প্রত্যক্ষদর্শী মিলন জানান, ‘একটা কাঁঠাল বুকে পড়ছে । এই কাঁঠালটা পড়ার সাথে সাথে সেখানে একটা গর্তেরর মধ্যে পইড়া গিয়া দেয়ালের যে ইটা আছিল সেখানে বাড়ি খেয়ে মাথাটা ফাইট্যা গেছে।’

হলের কর্মচারীরা জানান, ‘সিয়াকুলের মৃতদেহ গোসল করানোর জন্য দক্ষিণ আজিমপুর নেয়া হয়েছে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জোহরের নামাজের পর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে সিয়াকুলের মৃতদেহ তার নিজ জেলা নড়াইলের কালিয়া উপজেলার নিজ গ্রামে দেবদুন নিয়ে যাওয়া হবে।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host