1. admin@sanataninews24.com : admin :
       
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
‘বাংলাদেশ থেকে আসা হিন্দুরা অনুপ্রবেশকারী নন!’ শুভেন্দুর মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি যন্তর মন্তরে প্রয়াত মাকে নিয়ে কুৎসিত আক্রমণ, ‘ছেলেমানুষ’ বলে ক্ষমা করে দেওয়ার ঘোষণা মোদীর রাজধানীতে দিনের বেলা ঘরে ঢুকে নারী চিকিৎসককে শ্বাসরোধে হত্যা অনিয়মের অভিযোগে বিসিএসে সুপারিশপ্রাপ্ত কর্মকর্তাসহ ৩ চাকরিজীবী গ্রেপ্তার জামায়াত ও এনসিপির জোটে ষড়যন্ত্রের ছায়া, সংস্কার ইস্যুতে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ১১ দলের আনোয়ারায় চারতলার বেলকনি থেকে পড়ে শিশুর মৃত্যু মুক্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক; জামায়াত-শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন সিলেটে পদযাত্রা শেষে ফেরার পথে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী ফিল্মি স্টাইলে স্কুলছাত্রীকে তুলে নিয়ে পুকুরপাড়ে পালাক্রমে ধর্ষণ, অতঃপর… কোটালীপাড়ায় নিখোঁজের ১১ মাস পর নরেশ সমদ্দারের মরদেহ উদ্ধার

প্রথম আলো কার্যালয়ে হামলায় আরও এক আসামি গ্রেপ্তার, তিন দিনের রিমান্ড

  • প্রকাশিত সময় সোমবার, ২২ জুন, ২০২৬
  • ২৫ বার পড়েছেন

প্রথম আলো কার্যালয়ে সন্ত্রাসীদের হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার আসামি আনোয়ার হোসেনের (৩৮) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন।

আনোয়ার হোসেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির রাজনীতিতে সক্রিয় ছিলেন। ২০২৫ সালের ২০ অক্টোবর প্রকাশিত শ্রমিক শক্তির কেন্দ্রীয় কমিটিতে সংগঠকের তালিকায় তাঁর নাম ছিল। তবে গত ২৬ নভেম্বর শ্রমিক শক্তির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ‘গুরুত্বপূর্ণ সংবাদ বিজ্ঞপ্তিতে’ বলা হয়, ‘শ্রমিক শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠনের প্রাক্কালে ‘‘আনোয়ারুল হক’’–এর নামের বানান ভুলবশত ‘হোসাইন মোহাম্মদ আনোয়ার’ (গ্রেপ্তার আনোয়ার হোসেন) নামে প্রকাশিত হয়। পরবর্তী সাধারণ সভায় নাম সংশোধন করা হয়। হোসাইন মোহাম্মদ আনোয়ার নামের ব্যক্তির সঙ্গে শ্রমিক শক্তির কোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক নেই।’ তবে শ্রমিক শক্তির বিভিন্ন কর্মসূচিতে তাঁকে বিভিন্ন সময় অংশ নিতে দেখা গেছে।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) ওয়েব বেজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের উপপরিদর্শক (এসআই) শাহ মিনহাজ উদ্দিন আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন বর্তমানে অন্য একটি মামলায় কারাগারে রয়েছেন। স্থানীয় লোকজনের জবানবন্দি, ভিডিও ফুটেজ এবং তদন্তে প্রাপ্ত তথ্য-উপাত্ত পর্যালোচনায় প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় তাঁর সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে।

রিমান্ড আবেদনে আরও বলা হয়, হামলাকারীদের মধ্যে কয়েকজন সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট ছড়িয়ে দেয়। এর জেরে ঢাকার বিভিন্ন এলাকা থেকে আরও ৩৫০ থেকে ৪৫০ জন সেখানে জড়ো হয়। একপর্যায়ে তারা কারওয়ান বাজারে অবস্থিত প্রথম আলোর কার্যালয়ের গেটের শাটার ও কাচ ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর চালায়।

রিমান্ড শুনানিতে তদন্ত কর্মকর্তা আদালতকে বলেন, ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন, হামলার মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতাদের শনাক্ত করা, অজ্ঞাতনামা আসামিদের গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের পরিচয় জানতে আনোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

আদালতের রিমান্ড আদেশের পর এই মামলার তদন্ত কর্মকর্তা শাহ মিনহাজ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আমরা পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিলাম। আদালত সন্তুষ্ট হয়ে শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’

আদালত সূত্র জানায়, এ মামলায় এখন পর্যন্ত ৩৯ জন আসামি গ্রেপ্তার হয়েছেন। তাঁদের মধ্যে ১৯ জন জামিন পেয়েছেন। মামলায় আগামী ৯ জুলাই আসামিদের হাজিরার দিন ধার্য রয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগে লক্ষ্মীপুরের রায়পুরে আনোয়ার হোসেনকে ৩১ মে গ্রেপ্তার করে পুলিশ। সাইবার সুরক্ষা আইনে করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

গত বছরের ১৮ ডিসেম্বর মধ্যরাতে ঢাকার কারওয়ান বাজারে প্রথম আলো ভবনে হামলা চালায় উগ্রপন্থী একটি গোষ্ঠী। তারা ভবনের ফটকের শাটার ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। একই রাতে তারা হামলা চালায় দ্য ডেইলি স্টার কার্যালয় ও ছায়ানট ভবনে। প্রথম আলোতে হামলাকারীদের একটি অংশ পরে ডেইলি স্টার ভবনে হামলায়ও যোগ দেয় বলে পুলিশ সূত্র জানিয়েছে। পরদিন শুক্রবার সন্ধ্যায় উদীচী কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host