1. admin@sanataninews24.com : admin :
       
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড ঝিনাইদহে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শিক্ষার্থীর বিরুদ্ধে রাজধানী থেকে পাবনা-২ আসনের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সন্ধ্যা রাণী ধরের মহাপ্রয়াণে ঢাকেশ্বরী মন্দিরে প্রদীপ প্রজ্জ্বলন ও প্রার্থনা সভা সাতকানিয়ায় পিচ্চি জাহেদ হত্যা: ১০ আসামি গ্রেপ্তার সম্পত্তি নিয়ে বিরোধে ভাইয়ের হামলায় বোন ও ভাতিজা নিহত প্রধানমন্ত্রীকে কটূক্তি, প্রতিবাদী বিএনপি নেতার হাত-পা ভাঙার অভিযোগ

ঢাকা ছাড়ছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা, বেলজিয়ামে বদলি

  • প্রকাশিত সময় রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৪৯ বার পড়েছেন

ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করে আসা জ্যেষ্ঠ কূটনীতিক প্রণয় ভার্মাকে এবার বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞতিতে বলা হয়, ১৯৯৪ ব্যাচের ভারতীয় পররাষ্ট্র সার্ভিসের এই কর্মকর্তা শিগগিরই ব্রাসেলসে নতুন দায়িত্ব গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। ২০২২ সালের সেপ্টেম্বর থেকে বাংলাদেশে ভারতীয় মিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন প্রণয় ভার্মা। সম্প্রতি বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে তাঁকে ব্রাসেলসে পাঠানোর বিষয়ে আলোচনা চলছিল। বিশেষ করে গত ২৭ জানুয়ারি ইইউর সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তির পর ইউরোপে কূটনৈতিক গুরুত্ব বাড়ায় এই নিয়োগকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

বাংলাদেশে দায়িত্ব নেওয়ার আগে প্রণয় ভার্মা ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি হংকং, সানফ্রান্সিসকো, বেইজিং, কাঠমান্ডু ও ওয়াশিংটন ডিসিতে ভারতীয় মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালে হ্যানয়ে রাষ্ট্রদূত হওয়ার আগে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া বিভাগের যুগ্ম সচিব হিসেবে দায়িত্বে ছিলেন। যন্ত্রকৌশলে স্নাতক প্রণয় ভার্মা কর্মজীবন শুরু করেছিলেন টাটা স্টিলে। পরে যুক্তরাষ্ট্রের মিডলবারি ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজ থেকে চীনা ভাষায় স্নাতকোত্তর ডিগ্রি নেন তিনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host