1. admin@sanataninews24.com : admin :
       
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
হাইকোর্টে চিন্ময় প্রভুর দুই মামলায় জামিন রাজধানীতে ভাড়া বাসায় স্ত্রী-শ্বাশুড়িকে কুপিয়ে হত্যা, পুলিশের জালে ধরা স্বামী মুন্সিগঞ্জে হিন্দু পরিবারের বাড়িতে কাফনের কাপড় ঝুলিয়ে দেশত্যাগের হুমকি, আতঙ্ক মেসেঞ্জার গ্রুপে কথা কাটাকাটির জেরে বাকৃবিতে দুই হলের সংঘর্ষ, আহত ৪ মৃত ব্যক্তিকে হাসপাতালে দেখতে গিয়ে প্রাণ হারালেন সোলাইমান স্থানীয় রাজনীতিতে উত্তেজনা: নাসীরুদ্দীন পাটওয়ারীকে এলাকায় ঢোকা নিষিদ্ধ ও অবাঞ্ছিত ঘোষণা গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে যশোরে জামায়াতের সমাবেশ ও গণমিছিল স্কুলে ছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতন, ছাত্রীর আত্মহত্যার চেষ্টা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জের, দ্বিতীয়বারের মতো অব্যাহতির মুখে সালাউদ্দিন তানভীর সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা এড়াতে জেন-জিদের কঠোর বার্তা প্রধান উপদেষ্টার নিরাপত্তা সহযোগীর

চাঁদপুরে নিয়োগ পরীক্ষায় নকলের দায়ে ২ যুবকের কারাদণ্ড

  • প্রকাশিত সময় রবিবার, ২১ জুন, ২০২৬
  • ২৫ বার পড়েছেন

চাঁদপুর সরকারি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে নকল ও নকলে সহযোগিতার অভিযোগে হাজীগঞ্জ উপজেলার দুই যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২০ জুন) অনুষ্ঠিত এ নিয়োগ পরীক্ষায় জেলার বিভিন্ন এলাকা থেকে মোট ৯৬০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষা চলাকালে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট এক পরীক্ষার্থীকে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অসদুপায় অবলম্বনের সময় হাতেনাতে আটক করেন।

পরে আটক পরীক্ষার্থীর দেওয়া তথ্যের ভিত্তিতে চাঁদপুর সরকারি কলেজ গেট সংলগ্ন ‘মা কম্পিউটার’ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। সেখানে পরীক্ষার্থীদের ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে নকল করতে সহযোগিতা করার অভিযোগে আরও দুইজনকে আটক করা হয়।

যাচাই-বাছাই ও প্রাথমিক তদন্ত শেষে আটক তিনজনের মধ্যে দুইজনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় তাদের প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অপর একজনকে তদন্তে সংশ্লিষ্টতা না পাওয়ায় ছেড়ে দেওয়া হয়।

দণ্ড প্রাপ্তরা হলেন হাজীগঞ্জ উপজেলার বাকিলা এলাকার মো. হাবিবুর রহমান (৩২), পিতা-মো. মাসুদ আলম এবং মহেশপুর এলাকার মো. রিয়াদুল ইসলাম (২৮), পিতা-জয়নাল আবেদিন। এর মধ্যে হাবিবুর রহমান পরীক্ষার্থী হিসেবে এবং রিয়াদুল ইসলাম কেন্দ্রের বাইরে থেকে নকলের কাজে সহযোগিতার অভিযোগে দণ্ডিত হন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নিয়োগ পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও প্রশ্নপত্রের গোপনীয়তা বজায় রেখে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। অসদুপায় অবলম্বনের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host