1. admin@sanataninews24.com : admin :
       
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
চাঁনখারপুুলের মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার বান্দরবানে শিশু শ্লীলতাহানির অভিযোগে চিকিৎসক মানিক কুমার নাথ আটক যশোরের ৪৩টি স্থানে চেকপোস্ট বসিয়ে ১৭শ’ গাড়ি তল্লাশি কিশোর গ্যাংয়ের তিন সদস্য ও ৪৩টি মোটরসাইকেল আটক যশোরে গভীর রাতে হিন্দু বাড়িতে চাঁদা দাবির অভিযোগ ৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট

যশোরে টাকা ছিনতাইয়ের চেষ্টায় ব্যবসায়ীকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি

  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৩৪ বার পড়েছেন

যশোর শহরের আরএন রোড এলাকায় টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে আহত করার ঘটনা ঘটেছে। বুধবার (১৭ জুন) রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে রাঙ্গামাটি গ্যারেজের সামনে এ ঘটনা ঘটে।

আহত জিল্লুর রহমান (৪৫) মোল্লাপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত আব্দুল মাজেদ মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জিল্লুর রহমান শহরের চৌরাস্তা এলাকার একটি ব্যাংক বুথ থেকে দুই লাখ টাকা উত্তোলন করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে আরএন রোডের রাঙ্গামাটি গ্যারেজের সামনে পৌঁছালে ২৪ থেকে ৩০ বছর বয়সী অজ্ঞাতনামা তিন ব্যক্তি তার গতিরোধ করে। এ সময় টাকা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তারা তাকে ছুরিকাঘাত করে আহত করে বলে অভিযোগ পাওয়া গেছে।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কামুক্ত।

ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানা গেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host