1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
দিনাজপুরে আমবাগান থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার আশঙ্কা শার্শা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ১ যশোরে কর্মস্থল থেকে ফেরার পথে যুবককে ছুরিকাঘাত অভয়নগরে যুবকের গলায় রক্তাক্ত জখম, অবস্থা আশঙ্কাজনক যশোরের শংকরপুরের আলোচিত মশিউল আটক চট্টগ্রামে আয়াত হত্যা মামলায় আসামি আবিরের মৃত্যুদণ্ড এবার ভাসমান নৌকা থেকে গুলিবিদ্ধ লাশ উদ্ধার, পদ্মার চরে ৯ মাসে ৭ খুন নোংরা টয়লেট দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, নোয়াখালীতে হাসপাতালের তত্ত্বাবধায়ক প্রত্যাহার মুন্সিগঞ্জে ১১ যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নিহত ১ ইয়ার্কি সম্পাদক সিমুসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

দিনাজপুরে আমবাগান থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার আশঙ্কা

  • প্রকাশিত সময় বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ২১ বার পড়েছেন

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের পাঁচগাছি উত্তরপাড়া এলাকায় একটি আমবাগান থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে সিরাজ নজরুল হাট (নিতাই বাজার) সংলগ্ন একটি আমবাগানে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

নিহত গৃহবধূর নাম রুপালি সরকার (৩৬)। তিনি উপজেলার দাউদপুর ইউনিয়নের পাঁচগাছি উত্তরপাড়া গ্রামের বাসিন্দা এবং অরুণ সরকার (আমাতু)-এর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আমবাগানে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের দাবি, নিহতের শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে তাকে গলা চেপে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

ঘটনাটি এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে। নিহতের পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host