1. admin@sanataninews24.com : admin :
       
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট ডিআইজিসহ ছয় পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি, পুনঃতদন্তের নির্দেশ মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড

কলকাতায় মোশাররফ করিম দম্পতিকে হেনস্তার অভিযোগ

  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৫০ বার পড়েছেন

পশ্চিমবঙ্গের কলকাতায় জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে অপ্রীতিকর আচরণের অভিযোগ উঠেছে। এ সময় সঙ্গে ছিলেন তার স্ত্রী অভিনেত্রী রোবেনা রেজা জুঁই।

সোমবার (১৫ জুন) স্থানীয় সময় রাত ১০টার দিকে আওয়ামী লীগ-সমর্থিত কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে এই তারকা দম্পতির সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি দাবি করেন, এদিন রাত ১০টার দিকে কলকাতার নিউমার্কেট এলাকার কস্তুরি হোটেলের সামনে দিয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন মোশাররফ করিম। এ সময় আওয়ামী লীগ-সমর্থিত কয়েকজন তাকে উদ্দেশ করে কটূক্তি ও গালাগালি করেন।

পোস্টে আরও দাবি করা হয়, একপর্যায়ে তারা তার দিকে তেড়ে গেলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং হাতাহাতির পর্যায়েও ঘটনা গড়ায় বলে অভিযোগ করা হয়।

পরে ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং মোশাররফ করিমকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে সহায়তা করেন বলে পোস্টে দাবি করেছেন জাওয়াদ নির্ঝর।

তবে এই ঘটনা অভিনেতা কিংবা অভিনেত্রীর আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host