1. admin@sanataninews24.com : admin :
       
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু বিস্তারিত কমেন্টে…. শ্বাসনালিতে খাবার আটকে ঢাবির অধ্যাপক দীপ্তি সাহার মৃত্যু ‘বাংলাদেশ থেকে আসা হিন্দুরা অনুপ্রবেশকারী নন!’ শুভেন্দুর মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি যন্তর মন্তরে প্রয়াত মাকে নিয়ে কুৎসিত আক্রমণ, ‘ছেলেমানুষ’ বলে ক্ষমা করে দেওয়ার ঘোষণা মোদীর রাজধানীতে দিনের বেলা ঘরে ঢুকে নারী চিকিৎসককে শ্বাসরোধে হত্যা অনিয়মের অভিযোগে বিসিএসে সুপারিশপ্রাপ্ত কর্মকর্তাসহ ৩ চাকরিজীবী গ্রেপ্তার জামায়াত ও এনসিপির জোটে ষড়যন্ত্রের ছায়া, সংস্কার ইস্যুতে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ১১ দলের আনোয়ারায় চারতলার বেলকনি থেকে পড়ে শিশুর মৃত্যু মুক্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক; জামায়াত-শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন সিলেটে পদযাত্রা শেষে ফেরার পথে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের স্বেচ্ছায় পদত্যাগ

  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ২৭ বার পড়েছেন

আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর অনাকাঙ্ক্ষিত ঘটনার পর স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক হাসপাতালের লাইসেন্স বাতিল এবং স্বাস্থ্যমন্ত্রীর করা ঘুষের অভিযোগের পরিপ্রেক্ষিতে, আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন তার পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। তার পদত্যাগের পর আদ্-দ্বীন ফাউন্ডেশনের নতুন নির্বাহী পরিচালক হিসেবে জামালুন্নেসা দায়িত্ব গ্রহণ করেছেন।

মঙ্গলবার (১৬ জুন) আদ-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক-কোম্পানি অ্যাফেয়ার্স তারিকুল ইসলাম মুকুলের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্প্রতি আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ঘটে যাওয়া শিশু মৃত্যুজনিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় দেশের মানুষের সঙ্গে প্রতিষ্ঠান কর্তৃপক্ষও গভীরভাবে শোকাহত। এরই মধ্যে প্রাথমিক তদন্তের ভিত্তিতে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া তদারকি ব্যবস্থা জোরদার এবং প্রোটকল পুনর্মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারের দিকনির্দেশনা অনুযায়ী অবকাঠামো এবং ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে প্রতিষ্ঠানটি দৃঢ় ইচ্ছা প্রকাশ করেছে। এরই মধ্যে অবকাঠামোগত উন্নয়নের কাজ পুরোদমে শুরু হয়েছে। আলো-বাতাস চলাচল তথা অক্সিজেনের উপস্থিতি সুগম করার জন্য তিনজন ইন্ডিপেনডেন্ট কনসালটেন্টের নেতৃত্বে প্রয়োজনীয় পরিবর্তন ও পরিমার্জনের কাজ চলমান রয়েছে। পাশাপাশি কর্পোরেট অফিসের ওপরে অবস্থিত বেকারিটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

অলাভজনক প্রতিষ্ঠান আদ-দ্বীন ফাউন্ডেশন ১৯৮০ সাল থেকে সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য স্বাস্থ্যসেবা, চিকিৎসা শিক্ষা, সাধারণ শিক্ষা, প্রশিক্ষণ ও আয়বৃদ্ধিমূলক প্রকল্প নিয়ে কাজ করে যাচ্ছে। বর্তমানে এই ফাউন্ডেশনের অধীনে ৯টি হাসপাতাল, ৫টি মেডিকেল কলেজ, একটি নার্সিং কলেজ, ৪টি নার্সিং ইনস্টিটিউট, একটি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, একটি কলেজিয়েট স্কুল এবং বিভিন্ন জনকল্যাণমূলক ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা কার্যক্রম চলমান রয়েছে।

শুধুমাত্র আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল মগবাজার, ঢাকায় বিগত ২৯ বছরে ১ কোটি ৫৭ লাখ ৭৩ হাজার ২৯১ জন রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। গত ১১ জুন ২০২৬ সাল পর্যন্ত প্রতিদিন বহির্বিভাগে প্রায় দুই হাজার রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। এই হাসপাতালের সঙ্গে সরাসরি ১ হাজার ৭৯০ জন চিকিৎসক, নার্স ও কর্মী যুক্ত রয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই নারী।

বর্তমানে এই আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে ২০৯ জন বিদেশি শিক্ষার্থীসহ মোট ৬৪৬ জন শিক্ষার্থী অধ্যয়ন করছেন। দুই সহস্রাধিক চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং শিক্ষার্থী তাদের শিক্ষা ও পেশাগত ভবিষ্যতের জন্য এই প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল।

বিজ্ঞপ্তির শেষাংশে আদ্‌-দ্বীন কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীর চিকিৎসার ক্ষেত্রে মানসম্মত স্বাস্থ্যসেবা, নিরাপত্তা ও জবাবদিহিতার ব্যাপারে তারা সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host