1. admin@sanataninews24.com : admin :
       
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
যশোরে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি স্ত্রীকে জোর করে আনতে গিয়ে ধাওয়া খেয়ে পালালেন ছাত্রদল নেতা ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা নিয়ে দুঃখ প্রকাশ জামায়াত এমপির আমার দল ক্ষমতায় তাই মারধর করেছি: স্বেচ্ছাসেবক দল নেতার স্বীকারোক্তি হল সংসদের জিএসকে লাঞ্ছিতের অভিযোগ আম্মারের বিরুদ্ধে ইয়াবা কেলেঙ্কারির অভিযোগে চট্টগ্রামের ওসিকে প্রত্যাহার যশোরে টাকা ছিনতাইয়ের চেষ্টায় ব্যবসায়ীকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি দিনাজপুরে আমবাগান থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার আশঙ্কা শার্শা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ১

কক্সবাজারে নিখোঁজের দু’দিন পর খালে মিলল শিশুর লাশ

  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ২৫ বার পড়েছেন

কক্সবাজারের মাতামুহুরী পূর্ব বড় ভেওলায় নিখোঁজের দু’দিন পর পাওয়া গেছে শিশু ওয়াহিদুল ইসলামের (৭) মরদেহ।

মঙ্গলবার (১৬ জুন) সকালে ফজুমিয়াজিরচর এলাকার একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ওয়াহিদুল ইসলাম পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া এলাকার তৌহিদুল ইসলাম লিটনের ছেলে।

স্থানীয়রা জানান, গত ১৪ জুন সন্ধ্যার পর থেকে ওয়াহিদুল নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য স্থানে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পায়নি। নিখোঁজের দু’দিন পর ফজুমিয়াজিরচর ৪ নম্বর ওয়ার্ডের একটি খালে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুন অর রশিদ।

মাতামুহুরী পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনের জন্য তদন্ত করা হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host