আদালতে সম্পত্তির মামলায় হেরে গিয়ে ৮২ বছর বয়সি বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে ছেলে। ভারতের মহারাষ্ট্রের ছত্রপতি সাম্ভাজিনগরে লোমহর্ষক এই ঘটনা ঘটেছে।
জাফর কামারুদ্দিন সৈয়দ প্যাটেল ওয়াটার রিসোর্সেস ডিপার্টমেন্টের অবসরপ্রাপ্ত কর্মী ছিলেন। তার ছেলে আব্দুল রহমান আব্দুল জাফর একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করেন। ছেলে নিয়মিত বিভিন্ন বিষয় নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া এবং তাদের মারধর করতেন বলে অভিযোগ রয়েছে।
অতিষ্ঠ হয়ে বাবা জাফর প্যাটেল প্রথমে পুনেতে মেয়ের বাড়িতে চলে যান এবং পরে আদালতে ছেলেকে বাড়ি থেকে উচ্ছেদের মামলা করেন। দুই বছর ধরে আইনি লড়াই চলার পর সম্প্রতি আদালত বাবা জাফর প্যাটেলের পক্ষে রায় দেন এবং ছেলেকে বাড়ি থেকে উচ্ছেদের নির্দেশ দেন। সম্পত্তির মালিকানা ফিরে পান জাফর কামারুদ্দিন।
কিন্তু আদালত থেকে উচ্ছেদের আদেশ নিয়ে বাড়ি ফেরার সময় অতর্কিতে বাবার ওপর হামলা করেন। বাবা জাফর প্যাটেল যে অটোরিকশায় যাচ্ছিলেন, সেটি থামিয়ে রাস্তার মাঝখানে সবার সামনে তাকে ছুরিকাঘাত করে হত্যা করেন ছেলে।
স্থানীয় পুলিশ অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছে।
Leave a Reply