1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট ডিআইজিসহ ছয় পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি, পুনঃতদন্তের নির্দেশ মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড

রাজধানীতে শীর্ষ সন্ত্রাসীকে প্রকাশ্যে গুলি

  • প্রকাশিত সময় শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৩৭ বার পড়েছেন

রাজধানীর রামপুরায় জুমার নামাজ শেষে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হয়েছেন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান ওরফে কাইল্যা পলাশ (৫০)।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার মাথায় অস্ত্রোপচার চলছে বলে জানিয়েছেন স্বজনরা।

শুক্রবার (১২ জুন) দুপুরে জুমার নামাজ শেষ হওয়ার পরপরই এই ঘটনা ঘটে।

স্বজনদের ভাষ্য, শুক্রবার জুমার নামাজ পশ্চিম রামপুরার মক্কী মসজিদে আদায় করেন কাইল্যা পলাশ। নামাজ শেষে তিনি বাসার উদ্দেশে হেঁটে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত তার গতিরোধ করে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলাকারীরা প্রথমে তার কলার চেপে ধরে এবং খুব কাছ থেকে কোমর থেকে পিস্তল বের করে গুলি চালায়। একপর্যায়ে মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করা হয়। হামলায় অন্তত তিন রাউন্ড গুলি ছোড়া হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে একটি গুলি তার মাথায় লাগে।

গুলির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে হাসপাতালের অপারেশন থিয়েটারে তার অস্ত্রোপচার চলছে।

পুলিশ সূত্র জানায়, ইয়াসিন খান ওরফে কাইল্যা পলাশের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় চাঁদাবাজি, হত্যা, অস্ত্র ও অন্যান্য অপরাধের একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘ প্রায় ২৫ বছর কারাভোগের পর গত ৭ মে কারামুক্ত হন।

জানা গেছে, জুমার নামাজ আদায় করে বের হবার সময় তার সঙ্গে স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীও উপস্থিত ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর ইসলাম। তিনি জানান, পলাশ কিছুদিন আগেই জেল থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন। মুক্তির পর তিনি রামপুরা এলাকাতেই বসবাস করছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত ঘটনা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host