1. admin@sanataninews24.com : admin :
       
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
সম্পত্তি মামলার রায় মেনে নিতে না পেরে বাবাকে ছুরিকাঘাতে হত্যা দায়িত্ব গ্রহণের পরই বাংলাদেশ-ভারত ঐক্য ও সহযোগিতার ওপর জোর নতুন হাইকমিশনারের স্ত্রীকে হত্যার পর পলাতক, অবশেষে গ্রেপ্তার ছাত্রদল নেতা রাজধানীতে শীর্ষ সন্ত্রাসীকে প্রকাশ্যে গুলি বেনাপোল দিয়ে বাংলাদেশে প্রবেশ, সম্পর্ক জোরদারের আশাবাদ নতুন ভারতীয় হাইকমিশনারের প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পিরোজপুরে একজন গ্রেপ্তার মধ্যরাতে ঢাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ২ পুলিশ আহত, অতঃপর… বিএনপি নেতা কয়েস লোদী হলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান সাত দিন ধরে নিখোঁজ, আড়িয়াল বিলে উদ্ধার নারায়ণ সরকারের অর্ধগলিত লাশ চার বছরের কোমাজীবনের অবসান, না ফেরার দেশে থাইল্যান্ডের রাজকুমারী

প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পিরোজপুরে একজন গ্রেপ্তার

  • প্রকাশিত সময় শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ২৩ বার পড়েছেন

পিরোজপুর পৌর শ্মশানের কালীমন্দিরে অগ্নিসংযোগ, প্রতিমা ভাঙচুর ও মালামাল চুরির ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি প্রদীপ কুমার আইচ (৪৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পিরোজপুর পৌরসভার একটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে সদর থানা পুলিশ।

গ্রেপ্তার প্রদীপ কুমার আইচ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের খুমুরিয়া এলাকার বাসিন্দা। তিনি মৃত অনিল কুমার আইচ ও ঊষা রাণী আইচের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩১ মে দিবাগত রাতে পিরোজপুর পৌর শ্মশানের কালীমন্দিরে শিবঠাকুরের প্রতিমা ভাঙচুর, মহাদেবের মাথায় অগ্নিসংযোগ এবং মন্দিরের ভেতরে থাকা প্রণামির প্রায় ৫ হাজার টাকা চুরির ঘটনা ঘটে। এ সময় শ্মশান প্রাঙ্গণে থাকা বিভিন্ন মালামালও লুট করা হয়।

ঘটনার পরদিন সকালে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পিরোজপুরের পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় প্রথমে একটি সাধারণ ডায়েরি (জিডি) এবং পরে মন্দিরের অস্থায়ী পুরোহিত পঙ্কজ তেওয়ারী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ঘটনার সঙ্গে প্রদীপ কুমার আইচের সম্পৃক্ততা পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ। এরপর মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে জানিয়েছে পুলিশ।

পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহমেদ সিদ্দিকী জানান, ঘটনার তদন্ত চলমান রয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host