নিজস্ব প্রতিবেদক: আকাশ কুমার মহন্ত
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় অবস্থিত শ্রী শ্রী সার্বজনীন গুপ্টি গীতাযজ্ঞ আশ্রমে আয়োজিত শ্রী শ্রী গীতাযজ্ঞ অনুষ্ঠানে ভক্তবৃন্দের নিরাপত্তা ও প্রসাদ বিতরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘের সারথীবৃন্দ।
অনুষ্ঠানে আগত অসংখ্য ভক্তদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, শৃঙ্খলা বজায় রাখা এবং সুষ্ঠুভাবে প্রসাদ বিতরণের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেন সংগঠনের স্বেচ্ছাসেবকরা। তাদের এই সেবামূলক কার্যক্রম উপস্থিত সকলের প্রশংসা অর্জন করে।
এছাড়াও নোয়াখালী, চাঁদপুর ও কুমিল্লা জেলার সারথীবৃন্দ উক্ত অনুষ্ঠানে সক্রিয়ভাবে সহযোগিতা করেন, যা পুরো আয়োজনকে আরও সুশৃঙ্খল ও সফল করে তোলে।
আয়োজক ও অংশগ্রহণকারীদের পক্ষ থেকে সকল সারথীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। তাদের সম্মিলিত প্রচেষ্টায় ধর্মীয় এই আয়োজনটি শান্তিপূর্ণ ও সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়।
Leave a Reply