1. admin@sanataninews24.com : admin :
       
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
যশোরে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার যশোরে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি ও বোমা হামলার অভিযোগে মামলা যশোর উপশহর পার্কে তরুণী অসুস্থ অবস্থায় উদ্ধার, ধোঁয়াশা ভৈরব থেকে রংপুর, একই দিনে আলো নিভল দুই ঐতিহ্যবাহী সিনেমা হলের নাটোরে পাঁচ হিন্দু পরিবারের বাড়িতে চাঁদা দাবির হুমকি, টাকা না দিলে হত্যার ভয় দেখিয়ে চিঠি ভোগান্তি কমছে এনআইডিতে: আবেদন দ্রুত নিষ্পত্তিতে ইসির বিশেষ কমিটি হাইকোর্টে চিন্ময় প্রভুর দুই মামলায় জামিন রাজধানীতে ভাড়া বাসায় স্ত্রী-শ্বাশুড়িকে কুপিয়ে হত্যা, পুলিশের জালে ধরা স্বামী মুন্সিগঞ্জে হিন্দু পরিবারের বাড়িতে কাফনের কাপড় ঝুলিয়ে দেশত্যাগের হুমকি, আতঙ্ক মেসেঞ্জার গ্রুপে কথা কাটাকাটির জেরে বাকৃবিতে দুই হলের সংঘর্ষ, আহত ৪

ফরিদপুরে বিয়েবাড়িতে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১১

  • প্রকাশিত সময় মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ২৬ বার পড়েছেন

ফরিদপুরের ভাঙ্গায় বিয়েবাড়ির অনুষ্ঠানে গরুর মাংস কম দেওয়াকে কেন্দ্র করে কনেপক্ষ ও তাদের আমন্ত্রিত গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গতকাল সোমবার বেলা তিনটার দিকে ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়া নয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার দেওড়া নয়াকান্দি গ্রামে লাভলু শেখের মেয়ের বিয়ের অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানে খাওয়ার সময় কনেপক্ষের আমন্ত্রিত গ্রামবাসীর কয়েকজন মাংস কম দেওয়ার অভিযোগ তোলেন। এ নিয়ে প্রথমে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। দুই পক্ষ লাঠি ও ইটপাটকেল নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন আহত হন।

আহত ব্যক্তিদের মধ্যে আরিফ মিয়া, শহীদ মাতুব্বর, সোহরাব মাতুব্বর ও মমতাজ বেগমকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্যরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নেন।

কালামৃধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল মাতুব্বর বলেন, বিয়েবাড়িতে মাংস কম দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে এবং স্থানীয় আধিপত্য নিয়ে কিছু সমস্যা থাকায় দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এখানে মেয়েপক্ষের সঙ্গে বরপক্ষের কোনো ঝামেলা হয়নি। যাদের সঙ্গে ঝামেলা হয়েছে, তারা গ্রামের লোক এবং মেয়েপক্ষের আমন্ত্রিত অতিথি। সংঘর্ষের পর বরসহ বরপক্ষের লোকজন মেয়ের বাড়িতে আসেন এবং বিয়ে নির্বিঘ্নে সম্পন্ন হয়।

কনের বাবা লাভলু শেখ বলেন, ‘আমার মেয়ের বিয়েটা ছিল আমাদের পরিবারের জন্য আনন্দের একটি দিন। কিন্তু স্থানীয় গ্রাম্য দলাদলির বলি হতে হলো আমাদের। গ্রামের মধ্যে আমরা যাদের দাওয়াত দিয়েছিলাম, তারা শুধু মাংসের বিষয় নিয়ে ঝামেলা করেনি; বরং পরিকল্পিতভাবে আমার মেয়ের বিয়ের অনুষ্ঠান পণ্ড করার চেষ্টা করেছে।’

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, বিয়েবাড়িতে কনেপক্ষের সঙ্গে গ্রামের বাসিন্দাদের মধ্যে তাদের আমন্ত্রিত কিছু অতিথিকে মাংস কম দেওয়া হয়েছে—এমন অভিযোগ করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে চারজন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। এ ব্যাপারে থানায় কেউ লিখিত অভিযোগ করেননি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host